ব্লু টিক থাকলেই টুইটারের নীতি নিয়ে জরিপে ভোট দেয়া যাবে

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০৭:২৫ পিএম

টুইটারের প্রধান নির্বাহী হিসেবে ইলন মাস্ককে দেখতে চান না- টুইটার ব্যবহারকারীরা জরিপে এমন মতামত দেয়ার পর ইলন মাস্ক জানিয়েছেন, এখন থেকে কোম্পানির নীতিমালা বিষয়ক কোনও জরিপে শুধুমাত্র ব্লু টিকধারী ব্যবহারকারীরা ভোট দিতে পারবেন। 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) একজন টুইটার ব্যবহারকারীর টুইটের জবাবে তিনি একথা বলেন। 

এর আগে সোমবার (১৯ ডিসেম্বর) এক জরিপে মাস্ক টুইটার ব্যবহারকারীদের কাছে জানতে চান, টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে তার সরে দাঁড়ানো উচিৎ কিনা। জরিপে ৫৭ দশমিক পাঁচ শতাংশ ব্যবহারকারী মাস্কের সরে দাঁড়ানোর পক্ষে ভোট দেন। 

জরিপের আগে মাস্ক বলেন, জরিপে যা ফল আসবে সেটি মেনে নেবেন তিনি। তবে প্রধান নির্বাহী হিসেবে পদত্যাগ করলেও টুইটারের মালিক তিনিই থাকবেন। 

তবে জরিপের ফল প্রকাশিত হওয়ার পর ব্লু টিকধারী একজন ব্যবহারকারী বলেন, শুধুমাত্র ব্লু টিকধারী অ্যাকাউন্টগুলোরই কোম্পানির নীতিমালা বিষয়ে ভোট দেয়ার অধিকার রয়েছে। 

সেই টুইটের জবাবে ইলন মাস্ক বলেন, 'এটি ভালো পয়েন্ট' টুইটার এই পরিবর্তন আনবে'। 

আরও পড়ুন: ডুবে যাওয়া থাই জাহাজের পাঁচ নাবিকের মরদেহ উদ্ধার

এক দফায় পেছানোর পর গত সপ্তাহে টুইটারে সাবস্ক্রিপশন ব্যবস্থা চালু করা হয়। এ ব্যবস্থায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের টুইটারে ব্লু টিক বা ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য মাসিক আট ডলার এবং অ্যাপল ব্যবহারকারীদের মাসিক ১১ ডলার করে দিতে হয়।

ইলন মাস্ক টুইটার কিনে নেয়ার আগে বিভিন্ন হাইপ্রোফাইল ব্যক্তি ও সেলেব্রিটিরা বিনামূল্যে এ সুবিধা পেতেন। 


একাত্তর/এসজে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। নতুন দলের নাম দিয়েছেন...
ভর্তুকি বন্ধ করে দেয়া হলে, টেসলার ও স্পেস এক্সের অধিপতি ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। 
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের মৃত্যু আসলেও স্বাভাবিক সড়ক দুর্ঘটনা ছিলো, নাকি এর পেছনে দেশীয় ও আন্তর্জাতিক কোনো চক্রান্ত জড়িত ছিলো—তা গভীরভাবে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে...
ইতালিতে প্রতিবছর বাংলাদেশের প্রায় ১০ হাজার বৈধ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে দেশটিতে অবৈধ অভিবাসন বন্ধে...
দেশে সংঘাত ও প্রতিশোধের রাজনীতির অবসানের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা আর সংঘাত ও প্রতিশোধের রাজনীতি দেখতে চাই না। দেশের স্বার্থে সমঝোতা ও গণতন্ত্রের...
মার্কিন নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট তীব্র অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে নিজস্ব প্রচেষ্টা জোরদার করার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে দেশের নিরাপত্তা ও স্বার্থে আঘাত এলে এর বিপরীতে ‘বেদনাদায়ক জবাব’ দেওয়া হবে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর