লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৫৭ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০১:৩০ পিএম

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় শিশুসহ ৫৭ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই পাকিস্তান, সিরিয়া, তিউনিসিয়া ও মিসরের নাগরিক। 

বুধবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে আল-জাজিরা জানিয়েছে, অভিবাসীদের বহনকারী দু’টি নৌকা ডুবে এই হতাহতের ঘটনা ঘটে। নৌকাডুবির পর লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন শহরের উপকূলে এসব মরদেহ ভেসে আসলে উদ্ধার অভিযান শুরু করে দেশটির কোস্ট গার্ড। 

একজন উপকূলরক্ষী কর্মকর্তা জানান, নৌকা দু’টি ডুবে যাওয়ার পর পশ্চিম লিবিয়ার বিভিন্ন শহরের কাছে অন্তত ৫৭টি মৃতদেহ উপকূলে ভেসে আসে। 

এ ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত ২ টায় ইউরোপের উদ্দেশ্যে রওনা হন তারা। এসময় নৌকায় প্রায় ৮০ জন আরোহী ছিলেন। এক সময় নৌকাটি ডুবে যেতে শুরু করলে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। কিন্তু নৌকা পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তি কোনোভাবেই নৌকা থামাতে রাজি হননি। ফলে এ দুর্ঘটনা ঘটে। 

উপকূলরক্ষী কর্মকর্তা ফাথি আল জায়ানি জানিয়েছেন, লিবিয়ার পূর্ব ত্রিপোলির কারাবুল্লি থেকে এক শিশুসহ ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই পাকিস্তান, সিরিয়া, তিউনিসিয়া ও মিসরের নাগরিক।

আরও পড়ুন: এক কেজি গাঁজার জন্য ঝুলতে হলো ফাঁসিতে

পশ্চিম ত্রিপোলির সাবরাথায় অবস্থানরত রেড ক্রিসেন্ট বলছে, গত ছয় দিনে সমুদ্র উপকূল থেকে ৪৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের সবাই একই নৌকার যাত্রী ছিলেন এবং তারা ‘অবৈধ অভিবাসনপ্রত্যাশী’।

সংশ্লিষ্টদের আশঙ্কা, আগামী দিনগুলোতে এমন আরও মরদেহ ভেসে আসতে পারে। 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা চলতি মাসে জানিয়েছে, ২০২৩ সালে ভূমধ্যসাগরের মধ্য দিয়ে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে এ পর্যন্ত ৪৪১ জন অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীর মৃত্যু হয়েছে।  


একাত্তর/আরবিএস  

বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার হয়ে নিখোঁজ হয়েছেন ৭০ জন অভিবাসনপ্রত্যাশী। ডুবে যাওয়া সেই নৌযানটি থেকে বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত এবং দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার নতুন বারুদের গন্ধ! ইরানের জাতীয় টেলিভিশনে (আইআরআইবি) দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে দেশটির নিরাপত্তা বিশ্লেষক মোর্তেজা সিমিয়ারি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, তেহরান...
লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি গত মঙ্গলবার লিবিয়ায় আততায়ী হামলায় নিহত হয়েছেন। ৫৩ বছর বয়সী সাইফকে উত্তর-পশ্চিমের শহর জিন্তানে তাঁর নিজ বাসভবনের বাগানে গুলি করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর