মক্কায় হোটেলে আগুন লেগে আট ওমরাযাত্রীর মৃত্যু

আপডেট : ২১ মে ২০২৩, ১০:৩৫ এএম

সৌদি আরবের মক্কায় একটি হোটেলে আগুন লেগে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। তারা সবাই পাকিস্তানি, ওমরা করতে এসেছিলেন। 

শনিবার এই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আহত হয়েছেন আরও কয়েকজন। খবর: গালফ নিউজ। 

জেদ্দার পাকিস্তান দূতাবাস জানায়, মৃত চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের দুইজন বিহারের ও বাকি দুইজন কাসুরের বাসিন্দা। অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে।

আগুনের ঘটনায় আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আহতদের চিকিৎসা চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, এই ভয়াবহ ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত এবং শোকাহত পরিবারগুলোকে সহায়তায় জেদ্দায় থাকায় কর্মকর্তারা কাজ করছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: ষষ্ঠ সপ্তাহে সংঘাত, খার্তুমের বাইরে বিমান হামলা

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসোরি।


একাত্তর/জো

হজের প্রথমদিন আজ। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত।
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪৪৭ হিজরি সনের জিলহজ...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর