ইউক্রেন যুদ্ধ চলতে পারে কয়েক দশক: মেদভেদেভ

আপডেট : ২৬ মে ২০২৩, ০৫:১৮ পিএম

রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধ সহসাই শেষ হওয়ার আশা দেখছেন না রাশিয়ার সাবেক রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ। তিনি মনে করছেন,এই যুদ্ধ চলতে পারে কয়েক দশক ধরে। 

ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মেদভেদেভ যুদ্ধের শুরু থেকেই আক্রমণাত্মক কথা বলে আসছেন। ভিয়েতনাম সফরে গিয়ে এক বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধ নিয়েও খোলামেলা মন্তব্য করেছেন। 

শুক্রবার সাউথ চায়না মর্নিং পোস্টের এক খবরে বলা হয়েছে, ‘মেদভেদেভ বলেছেন, এই সংঘাত খুব দীর্ঘ সময় ধরে চলবে, সম্ভবত কয়েক দশক।’ 

মাঝে মধ্যে যুদ্ধবিরতি চললেও তা থামার সম্ভাবনা দেখছেন না মেদভেদেভ। ইউক্রেনকে নাৎসি রাষ্ট্র হিসেবে মস্কোর দাবির পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘যতদিন এই জাতীয় শক্তি থাকবে, তিন বছরের যুদ্ধবিরতি, দুই বছরের সংঘাত ও সবকিছুর পুনরাবৃত্তি হবে।’ 

চলমান যুদ্ধে পারমানবিক অন্ত্রের ব্যবহার নিয়ে এর আগে বেশ কয়েকবার কথা বলেছেন মেদভেদেভ। আবারও পারমাণবিক সংঘাতের সম্ভাবনা উত্থাপন করে তিনি বলেন, পশ্চিমারা ইউক্রেনকে যদি পরমাণু অস্ত্র দেয় তাহলে রাশিয়াকে আগের সিদ্ধান্তে ফিরে যেতে হবে।’

জানুয়ারি মাসে মেদভেদেভ বলেছিলেন যে, রাশিয়া পরাজিত হলে পারমাণবিক যুদ্ধ শুরু করবে তারা। এদিন তিনি বলেন, ‘যুদ্ধের অপরিবর্তনীয় আইন রয়েছে। আর যদি এটা পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে আসে, তাহলে পূর্ব-প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে আক্রমণ করতে হবে।’ 

বৃহস্পতিবার বেলারুশিয়ান নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর পর মেদভেদেভেরও বিবৃতি এসেছে যে,  ইউরোপীয় ইউনিয়নের সীমান্তবর্তী অঞ্চলে পারমাণবিক অস্ত্র সরানো শুরু করেছে রাশিয়া। 

আরও পড়ুন: বেলারুশে পরমাণু অস্ত্র পাঠাতে শুরু করেছে রাশিয়া

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানিসহ বহ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। 


একাত্তর/আরবি 

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জকে রূপকভাবে অপহরণের যে ইঙ্গিত দিয়েছেন, মঙ্গলবার জার্মানি সরকার তার তীব্র নিন্দা জানিয়েছে।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের হুমকির জবাবে 'যথাযথ অঞ্চলে' দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার কোনো ধরনের শান্তি আলোচনা হবে না বলে মন্তব্য করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিনের দমন-পীড়ন ও দখলদারিত্বের জেরে শনিবার ইসরায়েলে একযোগে হাজারো রকেট হামলা চালিয়েছে হামাস। এ প্রসঙ্গে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর