হামাসের হামলা যুক্তরাষ্ট্রের ব্যর্থ পররাষ্ট্রনীতির ফসল: মেদভেদেভ

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৮:১২ পিএম

ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিনের দমন-পীড়ন ও দখলদারিত্বের জেরে শনিবার ইসরাইলে একযোগে হাজারো রকেট হামলা চালিয়েছে হামাস। এ প্রসঙ্গে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ মনে করেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ব্যর্থতার কারণেই ইসরায়েলে হামাসের হামলা।

পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মেদভেদেভ ২০০৮-২০১২ সালের রাশিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সমালোচনা করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

শনিবার হামাস ও ইসরাইলি সামরিক বাহিনীর লড়াই নিয়ে মুখ খুলেছেন মেদভেদেভ। এই পরিস্থিতির জন্য মূলত যুক্তরাষ্ট্রের নীতিকেই একতরফা দায়ী করে তিনি বলেন, ‘ইসরাইল ও ফিলিস্তিনের সংঘাত গত কয়েক যুগ ধরে চলমান। এর আসল খেলোয়াড় যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন-ইসরাইলের পরিস্থিতি কার্যকরভাবে সমাধান করার পরিবর্তে নির্বোধের মতো তারা আমাদের দেশে ঢুকে পড়ছে। সেই সঙ্গে নব্য-নাৎসিদের সর্বশক্তি দিয়ে সহায়তা করে যাচ্ছে দেশটি। দুইজন ঘনিষ্ঠ মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে তারা।’ খবর বিবিসি’র।

এদিকে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার ঘটনায় ইসরাইলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তিনি বলেছেন, ইসরায়েলের প্রশাসনকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত ওয়াশিংটন।

আকাশ, স্থল ও জলপথ থেকে শনিবার ইসরাইলে অন্তত পাঁচ হাজার রকেট হামলা চালিয়েছে হামাস। গত কয়েক দশকের মধ্যে ইসরাইলে হামাসের এমন হামলা দেখেনি বিশ্ব।

ছেড়ে কথা বলছে না ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)। পাল্টা গাজায় অবস্থানরত হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে তারা। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় ইসরাইল-ফিলিস্তিনের কমপক্ষে ৫০০ জন প্রাণ হারিয়েছেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এই পরিকল্পনা অনুযায়ী, একটি আন্তর্জাতিক শান্তি পরিষদের তত্ত্বাবধানে ফিলিস্তিনের একটি টেকনোক্র্যাট সংস্থা অন্তর্বর্তী সময়ে গাজা শাসন করবে।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জকে রূপকভাবে অপহরণের যে ইঙ্গিত দিয়েছেন, মঙ্গলবার জার্মানি সরকার তার তীব্র নিন্দা জানিয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর