দক্ষিণ আফ্রিকায় পাঁচ মাত্রার ভূমিকম্প

আপডেট : ১১ জুন ২০২৩, ০৫:০৩ পিএম

দক্ষিণ আফ্রিকায় জোহানসবার্গের কাছে পাঁচ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

রোববার যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানায়। খবর: রয়টার্স।

ইউএসজিএস জানায়, স্থানীয় সময় রাত ২টা ৩৮ মিনিটে (গ্রিনিচ মান সময় ০০৩৮) ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল) গভীরে কম্পনটি আঘাত হানে।

রোববার এ ভূমিকম্পে দেশটির সবচেয়ে জনবহুল গৌতেং প্রদেশ জুড়ে ভবনগুলো কেঁপে ওঠে, যেখানে দেশের বৃহত্তম শহর জোহানসবার্গ এবং বাণিজ্যিক কেন্দ্র অবস্থিত।

পুরো প্রদেশের বাসিন্দারা কম্পন অনুভব করেছেন এবং কিছু সামাজিক মিডিয়ায় দেয়ালের ছোট কাঠামোগত ক্ষতির ছবি পোস্ট করা হয়েছে।

এর আগে, ২০১৪ সালের আগস্টে জোহানসবার্গের কাছে একটি সোনার খনির শহরে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

আরও পড়ুন: তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করে চীনে দূতাবাস খুললো হন্ডুরাস

দক্ষিণ আফ্রিকায় আঘাত করা সর্বশেষ বড় ভূমিকম্পটি ছিল ৬.৩ মাত্রার কম্পন যা ১৯৬৯ সালে ওয়েস্ট কেপ প্রদেশে আঘাত করেছিল।


একাত্তর/জো

জাপানের মধ্যাঞ্চলে রোববার ভোরে আঘাত হানা ৫.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রাজধানী টোকিওভিত্তিক সংবাদমাধ্যম কিয়োদো নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা এবং গাজায় ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধাপরাধ উন্মোচনে সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের নোবেল শান্তিপুরস্কার লাভ করেছেন সাবেক আন্তর্জাতিক অপরাধ আদালতের...
দক্ষিণ আফ্রিকায় আলাদা দুই বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে জোহানেসবার্গের পশ্চিমে একটি পানশালায় ১৭ জন এবং কেপটাউনের কাছে আরেকটি বিনোদনকেন্দ্রে ১০ জন নিহত হন।
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত লিউ-গামকা ও প্রিন্স অ্যালবার্টের মধ্যবর্তী...
পরকীয়া কেলেঙ্কারি এবং জাতীয় নিরাপত্তার ঝুঁকির মতো স্পর্শকাতর অভিযোগের মুখে অবশেষে বিশ্বখ্যাত চিপ নির্মাতা ও প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে...
তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
কিশোরগঞ্জের হাওরাঞ্চলের আলোচিত ও মোস্ট ওয়ান্টেড এক ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা, চুরি, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ইটনা ও মিঠামইন থানায় ১৭টি মামলা রয়েছে।
সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিট পেনশন ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির বিধান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর