ইউক্রেনে পশ্চিমা সমরাস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার

আপডেট : ১২ জুন ২০২৩, ০৫:০৯ পিএম

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেন একের পর এক বিজয়ের বার্তা যখন দিয়ে যাচ্ছে, ঠিক তখনই পশ্চিমাদের দেয়া আধুনিক সমরাস্ত্র ধ্বংসের দাবি জানালো মস্কো।

ইউক্রেনকে দেওয়া জার্মানির অত্যাধুনিক সাতটি লেপার্ড ট্যাংক এবং যুক্তরাষ্ট্রের পাঁচটি ব্র্যাডলি সামরিক যান ধ্বংসের দাবি করেছে রাশিয়া।

কিয়েভের পাল্টা আক্রমণ প্রতিহতের সময় এসব সামরিক যান ধ্বংস করা হয়। যদিও মস্কোর এ দাবির সত্যতা নিরপেক্ষ কোন পক্ষ দ্বারা যাচাই করা সম্ভব হয়নি।

ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরুর মধ্যেই এ খবর এলো। ইউক্রেন, মস্কোর প্রতিরক্ষা লাইন সামান্য ভেদ করেছে বলে জানানো হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তিনটি প্রধান দিক থেকে এক ডজনেরও বেশি ইউক্রেনীয় আক্রমণ প্রতিহত করা হয়েছে।

একই সঙ্গে জাপোরিজঝিয়া অঞ্চলে ১২৮তম মাউন্টেন অ্যাসল্ট ব্রিগেড সাঁজোয়াযানের একটি সারি ধ্বংস করার দাবি করেছে রাশিয়া।

এদিকে, ইউক্রেনের বন্যাকবলিত এলাকায় উদ্ধারকারী নৌকায় রাশিয়ার হামলায় তিনজন প্রাণ হারিয়েছে। সেখানকার আঞ্চলিক গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন।

নোভা কাখোভকা বাঁধ ধসে পড়ার পর থেকেই দিনিপ্রো নদীর পানি বেড়ে সেখানে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দিনিপ্রোর পূর্ব তীরে রুশ নিয়ন্ত্রিত এলাকায় উদ্ধার কাজ করছে ইউক্রেন।

আরও পড়ুন: ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি মারা গেছেন

স্থানীয় কর্মকর্তারা বলছেন, বন্যার পানিতে ৩০টি শহর ও গ্রাম ভেসে গেছে। এরমধ্যে ২০টি শহর ও গ্রাম ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে, বাকি ১০টি রাশিয়ার নিয়ন্ত্রণে।


একাত্তর/আরএ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অব্যাহত সামরিক আগ্রাসনের মুখে নিজেদের সর্বাধুনিক প্রতিরক্ষা সক্ষমতা ও সামরিক সুরক্ষাকে নিশ্চিত করতে এক অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে তেহরান। দেশের কৌশলগত সব সামরিক ক্ষমতা, মিসাইল...
প্রায় সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনার সব প্রস্তাব টেবিলে খোলা রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সংঘাত নিরসনে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ার...
ডিসেম্বরের কনকনে ঠান্ডায় ফ্লোরিডার মিয়ামিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেগা বৈঠক হতে চলেছে কি না, তা নিয়ে বিশ্বরাজনীতিতে চরম জল্পনা তুঙ্গে। জি-২০...
রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর