ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি মারা গেছেন

আপডেট : ১২ জুন ২০২৩, ০৪:২১ পিএম

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মারা গেছেন। সোমবার মিলানের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। সাম্প্রতিক মাসগুলোতে তিনি বেশ কয়েকটি অসুস্থতায় ভুগছিলেন।

এই বিলিয়নেয়ার ব্যবসায়ী ইতালির রাজনৈতিক ল্যান্ডস্কেপ পরিবর্তন করার আগে দেশটির বৃহত্তম মিডিয়া কোম্পানি তৈরি করেন। একইসময়ে একাধিক আইনি এবং যৌন কেলেঙ্কারির সাথেও লড়াই করেন তিনি। 

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেটো এক টুইটবার্তায় বলেছেন, বারলুসকোনির মৃত্যু একটি ‘বিশাল শূন্যতা’ রেখে গেলো, কারণ তিনি একজন মহান ব্যক্তি ছিলেন।
এর আগে, গত এপ্রিলে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল। তার আগে তিনি লিউকেমিয়ায় ভুগছিলেন। ইতালির বৃহত্তম মিডিয়া টাইকুন ছিলেন সিলভিও বারলুসকোনি। পরবর্তীতে তিনি দেশটির রাজনীতিতে যোগ দেন।
১৯৩৬ সালে মিলানে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন বারলুসকোনি। তিনি তার ব্যবসায়িক কর্মজীবন শুরু করেন সম্পত্তি উন্নয়ন ব্যবসায়। এরপর ইতালির বৃহত্তম বাণিজ্যিক সম্প্রচারকারী মিডিয়াসেট প্রতিষ্ঠা করেন তিনি। এ ছাড়াও তিনি ১৯৮৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত এসি মিলান ফুটবল ক্লাবের মালিক ছিলেন।
১৯৯৪ সালে তিনি প্রথম ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এরপর ২০১১ সাল পর্যন্ত দেশের চারটি সরকারের নেতৃত্ব দেন তিনি। দীর্ঘদিন দায়িত্ব থাকায় ইতালির প্রভাবশালী রাজনীতিতে পরিণত হয়েছিলেন সিলভিও বারলুসকোনি।
বারলুসকোনি মধ্য-ডান ফোরজা ইতালিয়া পার্টির নেতৃত্বে ছিলেন। গত সেপ্টেম্বরে নির্বাচনে তিনি উচ্চকক্ষ সিনেটে নির্বাচিত হন এবং তার দল প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অধীনে জোটে যায়।  

একাত্তর/এসজে

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে তাঁর বাকি কারাদণ্ডের মেয়াদ গৃহবন্দী হিসেবে কাটানোর অনুমতি দিয়ে রাজক্ষমা অনুমোদন করেছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট...
ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
গুরুতর স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে অবিলম্বে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন...
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর