দিল্লিতে ড্রোন উড়িয়ে বাংলাদেশি নারী আটক

আপডেট : ২৮ জুন ২০২৩, ১১:৩৪ এএম

ভারতের দিল্লিতে অক্ষরধাম মন্দির এলাকায় ড্রোন উড়িয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক বাংলাদেশি নারী।

রোববার বিকেলে দিল্লি পুলিশ ড্রোনটি জব্দ করে ওই নারীকে জেরা করে। খবর: এএনআই।

দিল্লি পুলিশ জানায়, রোববার বিকেল তিনটার দিকে অক্ষরধাম মন্দিরের ওপর থেকে একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটিকে দেখে নিরাপত্তরক্ষীরা পুলিশকে খবর দেয়। তারপর মান্ডেওয়ালি পুলিশ ফাঁড়ির একটি দল গিয়ে ওই নারীকে বিনা অনুমতিতে অবৈধভাবে ড্রোন ওড়ানোর দায়ে আটক করে।

পুলিশ আরও জানায়, ৩৩ বছর বয়সী ওই নারী ঢাকায় বসবাস করেন। তিনি সাংবাদিকতা এবং ফটোগ্রাফির সঙ্গে যুক্ত। গত মে মাসে ছয় মাস মেয়াদী ভিসা নিয়ে তিনি ভারতে প্রবেশ করেন।

আরও পড়ুন: প্রিগোজিনের বিরুদ্ধে তদন্ত অব্যাহত

এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও জানায় দিল্লি পুলিশ।


একাত্তর/জো

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা...
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে সরব থাকা কাকরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি ঘিরে রাজধানী দিল্লিতে থমথমে পরিবেশ বিরাজ করছে। কেন্দ্রীয়...
ভারতের রজধানী দিল্লির হৃদপিণ্ড কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার নির্ধারিত মিছিল শুরুর মাত্র কয়েক মিনিট আগে ককরোচ জনতা পার্টির...
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর