ওমরাহ পালনে ই-ভিসা চালু সৌদি আরবের

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৮:০৬ পিএম

ওমরাহ পালনের নিয়ম সহজ করতে সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয় ই-ভিসা চালু করেছে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে ওমরাহ পালনের সুবিধার্থে ইলেকট্রনিক বা ই-ভিসা চালুর কথা জানায় হজ এবং ওমরাহ মন্ত্রণালয়। খবর: খালিজ টাইমস।

সৌদি ভিশন ২০৩০ এর লক্ষ্য অর্জনের জন্য ওমরাহ পরিষেবার মান বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চলতি মাসের ১৯ তারিখ থেকে ওমরাহ পালনে সৌদিতে আসতে শুরু করবেন মুসল্লিরা। তার আগেই এই নিয়ম চালু হলো।

ই-ভিসার আওতায় আরও কয়েক ধরনের সুবিধা নিতে পারবেন যাত্রীরা। ৬৩ শতাংশ ইনস্যুরেন্স ফি কমানো হয়েছে। যদিও স্বাস্থ্যসেবায় কোনও কমতি থাকবে না।

আবেদনের ২৪ ঘণ্টায় পাওয়া যাবে ভিসা এবং মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা যাবে বলে জানিয়েছে সৌদি গেজেট।

আরও পড়ুন: তেল আবিব পুলিশ প্রধানের পদত্যাগের ঘোষণা

গালফ কো-অপারেশন কাউন্সিল অব আরব স্টেটভুক্ত দেশের টুরিস্ট ভিসাধারী এবং সেনজেন ভিসাধারীরা নুসুক অ্যাপসের মাধ্যমে ওমরার অনুমতি নিতে পারবেন বলে সম্প্রতি জানিয়েছিল দেশটি।

একাত্তর/জো

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর