ধূমপায়ীদের থামাতে তাদের দিকে তাকিয়ে থাকার পরামর্শ

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১২:৩১ পিএম

ধূমপান নিরুৎসাহিত করতে সিগারেট ধরাতে দেখলেই ধূমপায়ীদের দিকে তাকিয়ে থাকার পরামর্শ দিয়েছেন হংকং নগরীর স্বাস্থ্য সচিব। 

তামাকমুক্ত শহর কীভাবে তৈরি করা যায় সেই প্রশ্নের উত্তরে লো চুং-মাউ আরও বলেন, পুলিশ ধূমপায়ীদের ধরতে পারবে বলে আশা করা যায় না।

হংকং বর্তমানে তার তামাকবিরোধী ব্যবস্থা কঠোর করার জন্য বিতর্ক করছে। বর্তমান নিয়ম রেস্তোরাঁ, কর্মক্ষেত্র, অভ্যন্তরীণ পাবলিক স্পেস এবং কিছু বাইরের পাবলিক এলাকায় ধূমপান নিষিদ্ধ করে।

হংকংয়ে ধূমপান কমানোর জন্য জনসাধারণকে নিয়ে এক স্বাস্থ্য সভায় অধ্যাপক লো সহকর্মী আইনপ্রণেতাদের বলেন, ধূমপান কমাতে জনসাধারণের ভূমিকা রয়েছে এবং সময়মতো ধূমপায়ীদের ধরা পুলিশ অফিসারদের পক্ষে চ্যালেঞ্জিং হবে।

অধ্যাপক লো, যিনি একজন চিকিৎসকও, বলেছেন ধূমপান প্রত্যেকের স্বাস্থ্যের জন্য খারাপ এবং হংকংয়ের ‘সমাজে এমন সংস্কৃতির প্রয়োজন যেখানে মানুষ আইন মেনে চলতে ইচ্ছুক’।

তিনি বলেন, ‘যখন মানুষ ধূমপানমুক্ত এলাকায় কাউকে ধূমপান করতে দেখেন, তখন যদি কোনো আইন প্রয়োগকারী কর্মকর্তা অবিলম্বে উপস্থিত না হন, তাহলে আমরা ধূমপায়ীদের দিকে তাকিয়ে থাকতে পারি।’

তিনি প্যানেলকে বলেন, আইন প্রয়োগের উন্নতি করা হবে। বর্তমান ধূমপানের নিয়ম ভঙ্গ করলে ১৯২ মার্কিন ডলার জরিমানা হতে পারে।

কিন্তু তিনি এও বলেন, পুলিশ যখন ‘ঘটনাস্থলে পৌঁছায়, অপরাধ সঙ্ঘটন ইতোমধ্যেই শেষ হয়ে গেছে’ এবং তাই তারা ব্যবস্থা নিতে অক্ষম। বাসের জন্য অপেক্ষা করার সময় শিষ্টাচারের মতো ধূমপানের নিয়মগুলো প্রয়োগ করা উচিত বলে পরামর্শ দেন তিনি। 

‘কেউ বলবে না যে মানুষকে লাইনে দাঁড়াতে বাধ্য করার জন্য আইনের প্রয়োজন। আমাদের সমাজ এমন একটি সংস্কৃতি তৈরি করতে সক্ষম যেখানে লোকেরা বাসের জন্য অপেক্ষা করার সময় লাইনে দাঁড়ানোর এই নিয়ম মেনে চলবে। আমি আশা করি পুরো সমাজ একটি ধূমপানমুক্ত সংস্কৃতি গড়ে তুলতে পারবে।’

আরও পড়ুন: ইউরোপে চরম তাপপ্রবাহ, ইতালির ১৫ শহরে রেড অ্যালার্ট

হংকংয়ের সরকার যে নতুন পদক্ষেপগুলো বিবেচনা করছে তার মধ্যে রয়েছে একটি নির্দিষ্ট বছরের পরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের তামাকজাত পণ্য কেনা থেকে নিষিদ্ধ করা এবং সিগারেটের প্যাকেটের উপর কর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা।


একাত্তর/এসজে

হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনের ঘটনায় নতুন করে আটজনকে গ্রেপ্তার করেছে। এর আগে তিনজনসহ এ নিয়ে ১১ জনকে গ্রেপ্তার করলো দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা।
চীনের হংকংয়ে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১২৮ জনে পৌঁছেছে। গত বুধবারের অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। 
হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে সংঘটিত ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ হয়েছে এবং ৭০ জনেরও বেশি বাসিন্দা আহত হয়েছেন। গত কয়েক দশকে হংকংয়ে এটি অন্যতম প্রাণঘাতী আগুন দুর্ঘটনা।
হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর