ভবিষ্যতের উড়োজাহাজ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২ এএম

বিট্রেনের হাইব্রিড এয়ার ভেহিকেলস নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে হিলিয়াম চালিত বিমান। এতে নেই কোন ইঞ্জিন তাই পরিবেশ বান্ধব। নির্মাণকারী প্রতিষ্ঠান জানায়, প্রচলিত বিমানের তুলনায় ৯০ শতাংশ কম কার্বন নিঃসরণ হয় এয়ারল্যান্ডার নামের বিমানটিতে। তাই এটিই হতে পারে ভবিষ্যতের উড়োযান।

ভবিষ্যতের এই উড়োজাহাজের নাম এয়ারল্যান্ডার-১০। হিলিয়াম গ্যাস দিয়ে পূর্ণ এ বিমানে নেই কোনো ইঞ্জিন। হালকা কার্বন ফাইবার দিয়ে তৈরি ডানা এবং লেজে ফটোভল্টায়িক সেল বসানো হয়েছে যা বিমানের জ্বালানির জোগান দেয়। উড়োজাহাজটির নকশা করেছে ব্রিটিশ কোম্পানি হাইব্রিড এয়ার ভেহিকেলস-এইচএভি।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক টম গ্রান্ডি বলছেন, প্রচলিত বিমানের চেয়ে এর গতি অনেক কম হলেও ৯০ শতাংশ কম কার্বন নিঃসরণ করে। আধুনিক বিশ্বে পরিবেশ বান্ধব যানবাহনের চাহিদা বাড়ছে। মানুষ পরিবহন ব্যবস্থায় কার্বন নিঃসরণ কমানোর জন্য জ্বালানির বিকল্প খুঁজছে। সেক্ষেত্রে এই বিমান ভবিষ্যতে জনপ্রিয়তা পাবে বলে আমরা মনে করছি।

বর্তমানে বিমানটির ব্যবহারিক প্রয়োগ নিয়ে গবেষণা চলছে। ২০২৬ সাল নাগাদ বাণিজ্যিকভাবে এর তৈরি শুরু হবে।

টম গ্রান্ডি জানান, সাধারণত বিমানের পাখায় ইঞ্জিন থাকে যার সাহায্যে সেটি বাতাসে ভাসে। মোটরের সাহায্যে বিমানকে সামনের দিকে এগিয়ে নিতে হয়। কিন্তু এয়ারল্যান্ডারে হিলিয়াম পূর্ণ করা হয়। এতে অভিকর্ষ বলের বিপরীতে উঠতে থাকে যানটি।

বিমানটি টানা পাঁচদিন বাতাসে ভেসে থাকতে পারে। এছাড়া, সমতল যেকোনো জায়গা, পানি, বালু এমনকি বরফেও অবতরণ করতে পারে। তাই সামরিক কাজে ব্যবহারের পাশাপাশি বিলাসবহুল ভ্রমণেও ব্যবহার উপযোগী এটি।

টম গ্রান্ডির মতে, এটি ব্যবসার প্রসার ঘটাবে, অর্থনীতিতে ভূমিকা রাখবে এবং অবশ্যই ভোক্তা তৈরি করবে। যখন এই বিমান চলাচল শুরু করবে, অবশ্যই যাত্রীরা এতে চড়ার জন্য আগ্রহী হবে।

এয়ারল্যান্ডারে হিলিয়াম পূর্ণ করার পর এর ভেতরে একটি ফুটবল মাঠ বা ছয়টি ডাবল ডেকার বাসের সমান জায়গা তৈরি হয়। কেবিনগুলোতে অনেকগুলো বিলাসবহুল কামরা বা ১০০ টি আসনও বসানো সম্ভব।

এরই মধ্যে স্পেনের এয়ারলাইনস এয়ার নস্ট্রাম ২০ টি এয়ারল্যান্ডার কেনার আগ্রহ দেখিয়েছে। এগুলো স্পেন থেকে বেলারিক দ্বীপপুঞ্জ পর্যন্ত চার ঘণ্টার যাত্রায় ব্যবহার হবে। তবে এই বিমানের টিকেটের মূল্য প্রচলিত বিমানের চেয়ে তুলনামূলক বেশি হতে পারে।

একাত্তর/আরএ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে ফায়ার সার্ভিসের ট্রাকের ভয়াবহ সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটে...
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু এবং এর জেরে শুরু হওয়া পাল্টাপাল্টি বিমান হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথ এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে বিমান চলাচলে দেখা দিয়েছে গত কয়েক...
রাশিয়ায় পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (২৪ জুলাই) ৪৯ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজের পর বিধ্বস্তের সংবাদ পাওয়া গেছে।
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার লন্ডন গ্যাটউইকের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়ে ২৪১ জনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর