হেনরি কিসিঞ্জার মারা গেছেন

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৯:২২ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

বুধবার কানেকটিকাটে নিজ বাড়িতে তিনি মারা যান।

জার্মান বংশোদ্ভূত সাবেক কূটনীতিক ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার কানেকটিকাটে তার বাড়িতে মারা গেছেন বলে এক বিবৃতিতে জানায় রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা ‘কিসিঞ্জার অ্যাসোসিয়েটস’।

১৯২৩ সালের ২৭ মে জার্মানির শহর নুরেমবার্গের অদূরে হেনরি কিসিঞ্জারের জন্ম হয়। জার্মান-ইহুদি মা-বাবার সন্তান তিনি।

হেনরি কিসিঞ্জার দীর্ঘ কর্মজীবনে মার্কিন পররাষ্ট্র এবং নিরাপত্তা নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও জেরাল্ড ফোর্ডের অধীনে পররাষ্ট্র সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। তার বিতর্কিত ভূমিকা কখনও কখনও বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তোলে। বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধ এবং সোভিয়েত ইউনিয়নের সঙ্গে শীতল যুদ্ধের অনুমতি দেওয়া এবং বরাবরই মার্কিন স্বার্থ এবং দেশীয় রাজনৈতিক সাফল্যকে অগ্রাধিকার দেওয়ায় বিশ্বের ইতিহাসে কুখ্যাত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে স্বীকৃতি লাভ করেন তিনি।

হেনরি কিসিঞ্জার ছিলেন ৫৬তম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি ছিলেন ৮ম মার্কিন জাতীয় নিরাপত্তা পরামর্শক। রাজনীতি করতেন রিপাবলিকান দলে।

সূত্র : বিবিসি ও সিএনএন

এআর
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে ইরানি কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও, ওমানে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা প্রশমিত করার মতো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।
যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা আবারও রেকর্ডসংখ্যক দিন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ৩৫ দিন শেষে ৩৬তম দিনে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও ঠিক...
মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি বিস্ফোরক কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুই জনকে শনাক্ত করা হয়েছে যারা পূর্বে নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হয়েছিলো।
জাতিসংঘ সাধারণ পরিষদে ৮১তম অধিবেশনে বিশ্ববাসীর উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বহুল চর্চিত দ্বিপাক্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল বিকাশ ও নিয়ন্ত্রণ...
জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনের ২৭তম তলায় এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর