ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে ১১ পর্বতারোহীর মৃত্যু

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:১০ পিএম

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মেরাপির অগ্ন্যুৎপাতে কমপক্ষে ১১ পর্বতারোহী নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

সোমবার স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। 

এর আগে রোববার সুমাত্রা দ্বীপের মাউন্ট মেরাপিতে অগ্ন্যুৎপাত শুরু হলে আগ্নেয়গিরিটির ছাইভস্ম আকাশের দুই হাজার ৮৯১ মিটার ওপরে ছড়িয়ে পড়ে এবং এসব ছাইভস্ম আশপাশের গ্রামগুলোতে পড়ছে। 

স্থানীয় এবং জাতীয় সংস্থার কর্মকর্তারা জানান, ৭৫ জন পর্বতারোহী মাউন্ট মেরাপিতে গিয়েছিলেন। পরে তাদের সন্ধানে অভিযান শুরু করলে সোমবার সকালে অগ্নিমুখের কাছে ১১ জনের মরদেহ পাওয়া যায়। 

পাদদাং অনুসন্ধান এবং উদ্ধার সংস্থার প্রধান আব্দুল মালিক বলেন, অগ্ন্যুৎপাত শুরুর পর সেখানে থাকা ২৬ জনকে সরিয়ে নেয়া সম্ভব হয়নি। আমরা তাদের মধ্যে ১৪ জনকে খুঁজে পেয়েছি। এদের মধ্যে তিনজনকে জীবিত এবং ১১ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ২৬ জনের মধ্যে ১২ জন এখনও নিখোঁজ রয়েছে। এছাড়া ৪৯ জন পাহাড় থেকে নেমে এসেছেন। তাদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে জীবিত অবস্থায় উদ্ধার ওই তিন ব্যক্তির অবস্থা গুরুতর এবং তাদের শরীরের কিছু অংশ পুড়ে গেছে বলে জানানা তিনি। 

আরবিএস  
ইন্দোনেশিয়ার জাভা সাগরে প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে ২৪৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে এ পর্যন্ত ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং নিখোঁজ ১৩০ জনকে উদ্ধারে...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
ইন্দোনেশিয়ার কুখ্যাত আগ্নেয়গিরি ‘আনাঙ্ক ক্রাকাতোয়া’র তীব্র অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এর সরাসরি প্রভাবে রোববার দেশের প্রধান প্রবেশদ্বার জাকার্তার...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর