লোহিত সাগরে আরও দুই ইসরাইলি জাহাজে হামলা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:০৬ এএম

লোহিত সাগরে আরও দু’টি ইসরাইলি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ীভাবে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত বাহিনীটি। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে লোহিত সাগরে এসব হামলার ঘটনা ঘটে। 

সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন, রোববার সকালে বাব আল-মান্দেব প্রণালিতে ‘ইউনিটি এক্সপ্লোরার’ ও ‘নাম্বার নাইন’ নামক দু’টি ইসরাইলি জাহাজে হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, প্রথম জাহাজটিতে একটি নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে এবং দ্বিতীয় জাহাজটিতে একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ইয়েমেনি নৌবাহিনীর সতর্কতা সংকেত উপেক্ষা করার পর এসব জাহাজে হামলা চালানো হয়েছে। 

একাধিক সূত্র জানিয়েছে, হামলায় উভয় ইসরাইলি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি। ইমেজ-আল জাজিরা।

সারিয়ি বলেন, ফিলিস্তিনি জাতির প্রতি সংহতি জানিয়ে আমরা ইসরাইলি জাহাজগুলোর স্বাভাবিক চলার পথে প্রতিবন্ধকতা তৈরি করেছি। যতদিন আমাদের গাজাবাসী ভাইদের বিরুদ্ধে হামলা বন্ধ না হচ্ছে ততদিন আমরা ইসরাইলি জাহাজগুলোকে লোহিত সাগর ও আরব সাগর পার হতে দেব না।

তিনি আরও বলেন, আমরা আজ আমেরিকা ও ইসরাইলি সরকারের বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধের মধ্যে আছি এবং গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের এ যুদ্ধ অব্যাহত থাকবে।

এর আগে গেলো ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় লাগাতার স্থল ও বিমান হামলা চালিয়ে আসছে ইসরাইল। অব্যাহত হামলায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি ফিলিস্তিনই নিহত হয়েছেন।

গাজায় চলমান হামলা ও গণহত্যার প্রতিবাদের ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইরান সমর্থিত ইয়েমেনি হুতি বিদ্রোহীরা।  

সবশেষ গত ১৯ নভেম্বর ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইলের মালিকানাধীন একটি জাহাজ আটক করে। হামলা চালায় আরেকটি জাহাজে।     

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর