আড়াই হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে পেপ্যাল

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১১:৫৫ এএম

এক বছর পরে আবারও আড়াই হাজারের বেশি কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ফিন্যান্সিয়াল টেকনলজি কোম্পানি ও ইন্টারন্যাশনাল পেমেন্টে গেটওয়ে সিস্টেম পেপ্যাল। এই ছাঁটাইয়ের মধ্যে দিয়ে তারা বিশ্বব্যাপী ৯ শতাংশ কর্মী কমিয়ে দেবে। খবর বিবিসির।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালেক্স ক্রিস কর্মীদের বলেছেন, কোম্পানিটিকে ‘সঠিক আকার’ নিয়ে আসতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের ছাটািই করা হবে তাদের চলতি সপ্তহের শেষে দিকে জানিয়ে দেওয়া হবে। 

অ্যাপল, জেলে এবং ব্লকের মতো প্রতিদ্বন্দ্বিদের থেকে ক্রমবর্ধমান প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে পেপ্যাল। এই জন্য গত বছর সেপ্টেম্বরে নতুন সিইও হিসাবে অ্যালেক্স ক্রিসকে সফটওয়্যার কোম্পানি ইনটুইট থেকে নিয়ে আনা হয়।

বিনিয়োগকারীরা আশা করেছিলেন, তিনি কোম্পানির শেয়ারের দাম পুনরুজ্জীবিত করতে সক্ষম হবেন, যা গত ১২ মাসে ২০ শতাংশ এরও বেশি কমেছে।

গত বছরের নভেম্বরে পেপ্যাল তার নতুন সিইওর অধীনে প্রথম লাভের কথা জানিয়েছে, যা বিশ্লেষকদের প্রত্যাশার থেকে বেশি ছিলো। 

প্রতিষ্ঠানটি গত সপ্তাহে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালুর পাশাপাশি ‘এক-ক্লিক চেকআউট’ বিশিষ্ট সেবা চালু করেছে। এরই মধ্যে কোম্পানিটি তার ৯ শতাংশর বেশি কর্মী ছাঁটাইয়ের পথে।  

কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর জোর দিয়েই যাচ্ছে বিশ্বের এই সব বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এবং এর সরাসরি প্রভাব পড়ছে কর্মীদের ওপর।

এই বছরের প্রথম মাসেই বিশ্বজুড়ে প্রযুক্তিখাতে কর্মী ছাঁটাই হয়েছে ২০ হাজারেরও বেশি। জোরালোভাবে এআইয়ে বিনিয়োগের কারণে চলতি মাসের শুরুতেই ভিডিও-স্ট্রিমিং এবং স্টুডিও বিভাগে শত শত কর্মী ছাঁটাই করেছে ই-কমার্স জায়ান্ট আমাজন এবং প্রত্যাশা করা হচ্ছে যে এই সংখ্যা আরও বাড়বে।

একাত্তর/আরআর/এসি
সামাজিক মাধ্যমে ধর্মীয় বাণী ও উপদেশ দিয়ে লাখ লাখ মানুষের আস্থা অর্জন করেছিলেন তিনি। কিন্তু সেই ধর্মের মুখোশের আড়ালে যে লুকিয়ে ছিল এক চরম বিকৃত মানসিকতা, তা এবার প্রকাশ্য এলো। বন্ধুত্ব করতে রাজি না...
পুরো দুনিয়া যখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ব্যস্ত, তখন আর নিজেদের সামলে রাখতে পারলো না অ্যাপল। এবার এআই প্রযুক্তি চ্যাটজিপিটিতে গা ভাসাতে যাচ্ছে অ্যাপলও।
উত্তর কোরিয়া তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লাইনিং বিকাশে বেশ তৎপর হয়েছে, যা তাদেরকে কোভিড-১৯-এর প্রতিক্রিয়া এবং পারমাণবিক চুল্লিগুলোর নিরাপত্তা এবং অন্য দেশের নজরদারি থেকে রক্ষা করবে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গোটা দুনিয়াতে চলছে তুমুল বিতর্ক। স্বয়ং কৃত্রিম বুদ্ধিমত্তা জনক নিজেই চাইছেন, নিজ সন্তানকে মেরে ফেলতে। বলেছেন, এই সর্বনাশা প্রযুক্তিকে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর