অরুণাচলে বিশ্বের দীর্ঘতম জোড়া সুড়ঙ্গ উদ্বোধন

আপডেট : ১০ মার্চ ২০২৪, ১১:২৮ এএম

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলে বিশ্বের দীর্ঘতম বাই-লেন সুড়ঙ্গ উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘সেলা টানেল’ নামের এই জোড়া সুড়ঙ্গের মাধ্যমে প্রতিবেশি রাজ্য আসামের রাজধানী গুয়াহাটি এবং তাওয়াংয়ের সঙ্গে অরুণাচলের সেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হলো।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার অরুণাচলের সেলা অঞ্চলে সুড়ঙ্গটির উদ্বোধন করেন নরেন্দ্র মোদি।  

২০১৯ সালের ফেব্রুয়ারিতে সেলা টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মোদি। প্রাথমিকভাবে খরচ ধরা হয়েছিল ৬৯৭ কোটি টাকা। কিন্তু করোনাভাইরাস মহামারী-সহ বিভিন্ন কারণের জন্য সেনা টানেলের কাজ করতে কিছুটা দেরি হয়েছে, বেড়েছে খরচ। 

এই জোড়া সুড়ঙ্গ নির্মাণে কেন্দ্রীয় সরকারের মোট ব্যয় হয়েছে ৮২৫ কোটি রুপি। কৌশলগতভাবে এই স্থাপনাটি ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

উদ্বোধনের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের ‘বিকশিত ভারত বিকশিত উত্তরপূর্ব’ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে এই জোড়া সুড়ঙ্গ। এ সময় বিরোধী দল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, কংগ্রেস সবসময় সীমান্ত অঞ্চলকে অনুন্নত রাখতে চায়।

সেলা প্রকল্পের প্রথম টানেলের দৈর্ঘ্য হল ১ হাজার ৩ মিটার। দ্বিতীয় টানেলটি ১ হাজার ৫৯৫ মিটার দীর্ঘ। যে টানেলগুলো সেলার পশ্চিমে দুটি শৈলশৃঙ্গের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে। সেলা টানেলে দুটি রাস্তাও আছে। দৈর্ঘ্য ৮ দশমিক ৬ কিলোমিটার। দ্বিতীয় টানেলে একটি বাই-লেন টিউব আছে। যা গাড়ি চলাচলের জন্য ব্যবহার করা হবে। আর একটি টিউব আছে, যা আপৎকালীন পরিস্থিতির জন্য ব্যবহৃত হবে বলে আধিকারিকরা জানিয়েছেন। 

 

আরবিএস
ভারতের নির্বাাচন প্রধান কথা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার ‘ককরোচ জনতা পার্টি’ ও ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রস্তাবিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত লডাউনে চলে গেছে ভারতের...
আগামী ১০ অক্টোবর দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ প্রতিবাদ সমাবেশকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ভারতের জাতীয় রাজধানী। বিক্ষোভ কর্মসূচিতে...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের তৃতীয় দিনে নজিরবিহীন শান্ত ও সুশৃঙ্খল উপায়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর...
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ট্রলিতে ফেলে রেখে কৌশলে পালিয়ে গেছে দুই ব্যক্তি। শুক্রবার বেলা আড়াইটার দিকে অত্যন্ত নাটকীয় ও রহস্যজনকভাবে এই ঘটনা...
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
পানামার দক্ষিণ উপকূলে ৭.৬ মাত্রার এক তীব্র ও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হওয়া এই শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে পুরো দেশ।
ভারতের নির্বাাচন প্রধান কথা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার ‘ককরোচ জনতা পার্টি’ ও ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর