জায়গা ভারতের, নাম দিলো চীন, ক্ষেপলো দিল্লি

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৫:৩১ পিএম

ভারতের অরুণাচল প্রদেশ নিয়ে বেইজিং-দিল্লির টানাপোড়েন অনেক দিনে। এই রাজ্যের নিয়ন্ত্রণ রেখা নিয়ে ভারত ও চীনের বিরোধ চলে আসছে বহুদিন থেকে। অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করে আসছে চীন। এর নামও দিয়েছে তারা জ্যাংনান। আর এর চরম বিরোধীতা করে আসছে ভারত। 

প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি নিয়ে চীনের সঙ্গে ভারতের দ্বন্দ্ব কিছু দিন আলোচনার বাইরে ছিলো। সম্প্রতি অরুণাচল প্রদেশের কিছু জায়গার নাম নিজেদের মতো রাখে চীন। সেই নাম প্রকাশও করা হয় রোববার। এ নিয়ে এবার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। দিল্লি বেইজিংয়ের এমন আচরণকে বলেছে ‘বিবেকহীন’।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় রাজ্য অরুণাচলের আরও ৩০টি জায়গার চীনা নাম প্রকাশ করেছে বেইজিং। এ নিয়ে চতুর্থ দফায় অরুণাচলের বিভিন্ন এলাকার চীনা নাম প্রকাশ করল দেশটি। চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় শনিবার এই ৩০ স্থানের সর্বজনীন নাম প্রকাশ করেছে।

চীনের এমন পদক্ষেপে বেজায় চটেছে মোদী সরকার। ভারত অরুণাচল প্রদেশে চীনা নামকরণের বিষয়টি প্রত্যাখ্যান করে দেশটি জোর দিয়ে বলেছে, অরুণাচল রাজ্য ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং চীনের এমন ‘উদ্ভাবিত’ নাম বরাদ্দ করা এই বাস্তবতাকে পরিবর্তন করে না।

চীনের কাছে অরুণাচলের নাম ‘জ্যাংনান’। তাদের দাবি, ওই এলাকা দক্ষিণ তিব্বতের অংশ। মাঝেমধ্যেই তারা অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকার নাম তাদের মতো করে রাখে। ভারত প্রতিবারই সেই উদ্যোগ ‘অসাড় ও অহেতুক’ বলে আসছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে ও থাকবে।

এ নিয়ে চতুর্থবার চীন অরুণাচলের কিছু এলাকার নাম পরিবর্তন করে নিজেদের মতো করে রাখলো। এবার ১১টি আবাসিক এলাকা, ১২টি পার্বত্য এলাকা, চারটি নদী, একটি হ্রদ, একটি গিরিপথ ও একটি ফাঁকা ভূমির নাম রেখেছে চীন। এর আগে ২০১৭, ২০২১ ও ২০২৩ সালে চীন তিন দফায় একই কাজ করে বেইজিং। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মঙ্গলবার বলেন, চীন মাঝেমধ্যেই এ ধরনের উদ্যোগ নেয়। অরুণাচলের জায়গার নাম বদলে দেয়। আমরা দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করি। মনগড়া নাম দিলেই বাস্তব পরিস্থিতি বদলে যায় না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। আগামী দিনেও তা–ই থাকবে।

আগের দিন সোমবার গুজরাটে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রশ্ন রেখে বলেন, আপনার বাড়ির নাম আমি বদলে দিলে সেটা কি আমার হয়ে যায়? মালিকানা বদলে যায়? যায় না। তেমনই অরুণাচল প্রদেশের নাম বদলালেও এই রাজ্য কখনো চীনের হবে না।

তিনি আরও বলেন, চীন ওদের মানচিত্র এমন ভূখণ্ডকে অন্তর্গত করেছে, যা আদৌ ওদের নয়। এটা ওদের পুরোনো অভ্যাস। ভারতীয় ভূখণ্ডকে নিজেদের ম্যাপে ঢুকিয়ে দিলেই কিছু পরিবর্তন হয় না। ভারত সরকার নিজেদের সীমান্ত সম্পর্কে সম্পূর্ণ অবগত। আজগুবি দাবি করলেই অন্যের ভূখণ্ড ওদের হয়ে যাবে না।

সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে বিরোধ আছে। প্রায়ই চরম আকার ধারণ করে এই বিরোধ। গেলো বছর অরুণাচল নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। চীনের প্রকাশিত মানচিত্র নিয়েই মূলত এই দ্বন্দ্ব। ২৮ আগস্ট প্রকাশিত চীনের স্ট্যান্ডার্ড মানচিত্রে দেখা যায়, ভারতের অরুণাচল ও আকসাই চিন অঞ্চল চীনের মানচিত্রের ভেতরে!

একাত্তর/এসি
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর