ইরানে বিরল ‘মাছ বৃষ্টি’ দেখে হতবাক নেটদুনিয়া!

আপডেট : ০৯ মে ২০২৪, ১২:২৩ এএম

সাধারণত মুষলধারে বৃষ্টি বোঝাতে ইংরেজিতে বলা হয় 'রেইনিং ক্যাটস এন্ড ডগস'। রূপক অর্থেই এটি বলা হয়, কারণ বৃষ্টির সাথে আকাশ থেকে কখনোই বিড়াল বা কুকুর পড়ে না। তবে, ইরানের ক্ষেত্রে 'ইট রেইনিং ফিশ' বললে খুব একটা ভুল হবে না। বাস্তবেও ঘটেছে তাই, বৃষ্টির সাথে আকাশ থেকে পড়েছে ঝাঁকে ঝাঁকে জীবন্ত মাছ!

বৃষ্টির সাথে জীবন্ত মাছ পড়ার মতো এ বিরল ঘটনা ঘটেছে ইরানের ইয়াসুজ অঞ্চলে। সোমবার মাছ বৃষ্টির সেই ভিডিও ভাইরালও হয়েছে সামাজিক মাধ্যমে। 

ওই ভিডিওতে দেখা যায়, বৃষ্টির মধ্যে ইয়াসুজ অঞ্চলের একটি রাস্তা দিয়ে স্বাভাবিক গতিতেই যানবাহন যাতায়াত করছে। ঠিক সে সময় বৃষ্টির সাথে আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে জীবন্ত মাছ পড়তে শুরু করে। মাছগুলো গাড়ির ওপর ও রাস্তায় পড়ার পরপরই নড়াচড়া শুরু করে, যেন মাত্র সেগুলোকে পানি থেকে বের করা হয়েছে। 

যে ব্যক্তি নিজের মোবাইলে সেই ভিডিও রেকর্ড করছিলেন তিনি এক সময় কয়েকটি মাছ হাতে তুলে নেন এবং দেখান মাছগুলো তখনও বেঁচে আছে ও নড়াচড়া করছে।

তবে বিরল হলেও মাছ বৃষ্টি একেবারেই নতুন কোনো ঘটনা নয়। এর আগে বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে এ ধরনের বৃষ্টি দেখা গেছে। অনেক অঞ্চলে সাপ বৃষ্টির ঘটনাও ঘটেছে। 

বিজ্ঞানীরা বলছেন, কিছুটা অবাস্তব মনে হলেও এসব ঘটনার পিছে বৈজ্ঞানিক কারণ রয়েছে। সাধারণত টর্নেডোর কারণে মাছ বৃষ্টি হয়। এই ধরনের টর্নেডোগুলোকে বলা হয় 'ওয়াটারস্পাউট'। 

টর্নেডোর সময় জলাশয়ের পানির সাথে সাথে এর মধ্যে থাকা মাছ বা ছোট জলজ প্রাণী আকাশে উঠে যায়। তারপর মেঘের মতোই আকাশে পানি সমেত সেগুলো ভাসতে থাকে। যথেষ্ট পরিমাণ পানি এবং অক্সিজেন থাকায় মাছগুলো সেখানেও ভালোভাবেই বেঁচে থাকে। পরে কাছে কিংবা কয়েক কিলোমিটার দূরে গিয়ে এক সময় আবার বৃষ্টির সাথে জীবন্ত মাছ ঝরে পড়ে।  

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর