টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র মোদি!

আপডেট : ০২ জুন ২০২৪, ১২:৪৩ পিএম

ভারতের লোকসভা নির্বাচনে শনিবার ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে দেশটির সংবাদমাধ্যমে বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশিত হতে শুরু করেছে। যদিও অনেকের মতে, এসব জরিপের ফলাফল অনেক সময় উল্টে যেতে দেখা যায়। ভারতের বিশ্লেষকরা বলছেন, বৃহৎ ও বৈচিত্র্যময় সংস্কৃতির এই দেশে, নির্বাচনের ফল সম্পর্কে আগাম ধারণা করা বেশ কঠিন। 

রোববার ভারতের এনডিটিভিসহ অন্তত চারটি গণমাধ্যমের বুথ ফেরত জরিপের ফলাফলে বলা হয়েছে, নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট লোকসভার ৩৫০টিরও বেশি আসনে জয় পেতে যাচ্ছে। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদি।

এনডিটিভি প্রথম বুথ ফেরত জরিপের ফল প্রকাশ করে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট এবারের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। 'আবকি বার ৪০০ পার' বা 'এবার ৪০০ পার' সম্ভবত সত্য হতে চলেছে। 

ইন্ডিয়া নিউজ ও ডি-ডায়নামিকসের বুথ ফেরত জরিপ বলছে, লোকসভা নির্বাচনে এনডিএ জোট ৩৭১ ও ইনডিয়া জোট ১২৫ আসনে জয় পেতে পারে। এছাড়া কংগ্রেস নেতৃত্বাধীন ইনডিয়া জোট ১২৫ আসনে জয়ী হতে পারে।

জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) হচ্ছে ভারতের মধ্য-ডান এবং ডানপন্থি রাজনৈতিক দলগুলোর একটি জোট। এই জোটের নেতৃত্বে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। 

রিপাবলিক ভারত বলছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৫৩ থেকে ৩৬৮ আসনে জয় পেতে পারে। এছাড়া দেশটির বিরোধী দলগুলোর জোট ইনডিয়া ১১৮ থেকে ১৩৩ আসনে জয়ী হতে পারে। অন্যান্য দলগুলো ৪৩ থেকে ৪৮ আসনে জয় পাবে বলে ধারণা করা হচ্ছে।

পিএমএআরকিউয়ের বুথ ফেরত জরিপ বলছে, এনডিএ জোট ৩৫৯ আসনে এবং ইনডিয়া জোট ১৫৪ আসনে জয় পেতে পারে। অন্যান্য দলগুলোর দখলে যেতে পারে ৩০ আসন।

জান কি বাতের জরিপে এনডিএ জোট ৩৬২ থেকে ৩৯২ আসন এবং ইনডিয়া জোট ১৪১ থেকে ১৬১ আসনে জয় পেতে যাচ্ছে বলে জানানো হয়েছে। 

পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে লোকসভার মোট ৪২টি আসনের মধ্যে বিজেপি ২৩ থেকে ২৭টি আসন পেতে যাচ্ছে বলে জানায় ‘এবিপি আনন্দ ও সি-ভোটার’। তাদের জরিপ বলছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রসে ১৩ থেকে ১৭টি আসন পেতে পারে। আর বাম-কংগ্রেস জোট জিততে পারে এক থেকে তিনটি আসনে।

অন্যদিকে ‘টিভি-৯’ বুথফেরত জরিপে ইঙ্গিত দিয়েছে, বিজেপি জিততে পারে ২০টি আসনে আর তৃণমূল জিততে পারে ২১টি আসনে। তারা অবশ্য কংগ্রেসের ভাগে দিয়েছে একটি আসন। বাম দলকে শূন্যের কোঠায় রেখেছে।

তবে তৃণমূল বলেছে, ওই সমীক্ষা সঠিক হবে না। তৃণমূল বহু আসনে জিতবে। আর বিজেপি বলেছে, তারা এখনও মনে করছে, তারা কমপক্ষে ৩০টি আসনে জিততে চলেছে।

সবশেষ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই ৪২টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ২২টি আসন। বিজেপি পেয়েছিল ১৮টি আসন এবং কংগ্রেস পেয়েছিল ২টি আসন। বাম দলের থলিতে কোনো আসন জোটেনি।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বুথ ফেরত জরিপের ফলাফলের রেকর্ড খুব বেশি ইতিবাচক নয়। কারণ প্রায়ই দেশটিতে বুথ ফেরত জরিপের নির্বাচনী ফলাফল ভুল প্রমাণিত হয়েছে। 

দেশটির জাতীয় নির্বাচন কমিশন আগামী ৪ জুন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করবে। 

ভারতের সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে।

এবারের লোকসভা নির্বাচনে দুটি বড় জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। এর একটি দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) এবং অন্যটি কংগ্রেসের নেতৃত্বাধীন ইনডিয়া জোট।

আরবিএস
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে, দিল্লির রাজপথে নামার আগেই বড় ধরনের ধাক্কা...
ভারতের নির্বাাচন প্রধান কথা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার ‘ককরোচ জনতা পার্টি’ ও ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রস্তাবিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত লডাউনে চলে গেছে ভারতের...
আগামী ১০ অক্টোবর দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ প্রতিবাদ সমাবেশকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ভারতের জাতীয় রাজধানী। বিক্ষোভ কর্মসূচিতে...
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদের প্রিলিমিনারি পরীক্ষা কেন্দ্রভিত্তিক শুরুর ঠিক আগমুহূর্তে স্থগিত করা হয়েছে। 
নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের ভুয়া ওয়েবসাইট তৈরি করে অনলাইনে খণ্ডকালীন চাকরির প্রলোভনে ২৪ লাখ ১৯ হাজার টাকার বেশি আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের...
‘গড়ি একসাথে মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ’ লক্ষ্য ও ‘শিক্ষা, সংযম, শৃঙ্খলা’ মূলমন্ত্রকে সামনে রেখে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অলাভজনক ও জনকল্যাণমূলক সংস্থা ‘শাহীন কেয়ার্স ট্রাস্ট’। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর