পশ্চিমবঙ্গে তৃণমূলের দ্বিগুণ আসন পেতে যাচ্ছে বিজেপি!

আপডেট : ০২ জুন ২০২৪, ০২:৩৮ পিএম

ভারতের লোকসভা নির্বাচনের বুথফেরত জরিপের ফলাফলে উজ্জীবিত বিজেপি শিবির। নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট এনডিএ এবারও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পথে এগিয়ে যাচ্ছে বলে আভাস মিলেছে।  

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গেও সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বিজেপি। এ রাজ্যে অর্ধেকে নেমে আসতে পারে তৃণমূলের আসন। ভোটের আংশিক ফলে দেখা গেছে এমনটাই।  

ভারতে সাত ধাপের ভোটের শেষ ধাপে শনিবার পশ্চিমবঙ্গেও লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়। এর কয়েক ঘণ্টা পর বুথফেরত জরিপের ফলাফল আসতে শুরু করে। 

অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত জরিপের বরাতে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, পশ্চিমবঙ্গে লোকসভার মোট ৪২টি আসনের মধ্যে বিজেপি ২৬ থেকে ৩১টি আসন পেতে যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার দল তৃণমূল কংগ্রেস ১১ থেকে ১৪টি আসন পেতে পারে। এছাড়া বাম-কংগ্রেস জোট জিততে পারে মাত্র এক থেকে দুইটি আসনে।

জরিপে আরও বলা হয়েছে, রাজ্যটিতে বিজেপির ভোটের হার এবার ৪৬ শতাংশ বাড়তে পারে। সেক্ষেত্রে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৪০ শতাংশ ভোট পাবে।  

পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতারা বলছেন, তারা এই রাজ্যে ২৯টি আসন জিতবে বলে আশা করছেন। তাদের মতে, ১ জুন যে ৯টি আসনে ভোট হয়েছে তার মধ্যে অন্তত তিনটিতে তারা জয়ের আশা করছেন। এই আসনগুলো হল বারাসত, উত্তর কলকাতা এবং মথুরাপুর।

সর্বশেষ ২০১৯ সালে এই ৯টি আসনেই জয় পেয়েছিল তৃণমূল।  

এবিপি আনন্দ ও সি-ভোটারের জরিপ বলছে, পশ্চিমবঙ্গে ৪২ আসনের মধ্যে বিজেপি ২৩ থেকে ২৭টি এবং তৃণমূল কংগ্রেস ১৩ থেকে ১৭টি আসন পেতে পারে। আর বাম-কংগ্রেস জোট জিততে পারে এক থেকে তিনটি আসনে।

টিভি-৯ বুথফেরত জরিপের ইঙ্গিত দিয়ে জানায়, বিজেপি জিততে পারে ২০টি আসনে আর তৃণমূল জিততে পারে ২১টি আসনে। তারা অবশ্য কংগ্রেসের ভাগে দিয়েছে একটি আসন। বাম দলকে শূন্যের কোঠায় রেখেছে।

যদিও এসব জরিপকে খুব একটা গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। দলটি বলেছে, এসব সমীক্ষা সঠিক হবে না। তৃণমূল বহু আসনে জিতবে। 

তবে বুথফেরত এসব জরিপকে ‘ফেক’ বা ভুয়া বলে অভিহিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

টিভি নাইনকে দেয়া এক সাক্ষাৎকারে তৃণমূল নেত্রী বলেন, আমাদের রাজ্য নিয়ে যেটা দেখাচ্ছে, তাকে আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এটা একেবারে ভেগ, একেবারে ফেক। 

সবশেষ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই ৪২টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ২২টি আসন। বিজেপি পেয়েছিল ১৮টি আসন এবং কংগ্রেস পেয়েছিল ২টি আসন। বাম দলের থলিতে কোনো আসন জোটেনি।

এবারের লোকসভা নির্বাচনে দুটি বড় জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। এর একটি দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) এবং অন্যটি কংগ্রেসের নেতৃত্বাধীন ইনডিয়া জোট।

আরবিএস
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে, দিল্লির রাজপথে নামার আগেই বড় ধরনের ধাক্কা...
ভারতের নির্বাাচন প্রধান কথা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার ‘ককরোচ জনতা পার্টি’ ও ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রস্তাবিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত লডাউনে চলে গেছে ভারতের...
আগামী ১০ অক্টোবর দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ প্রতিবাদ সমাবেশকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ভারতের জাতীয় রাজধানী। বিক্ষোভ কর্মসূচিতে...
মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্ট অংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের একটি উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের জ্বালানি আমদানিনির্ভরতা কমার...
আবুধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই আফগান পেসারদের তোপের মুখে পড়ে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা...
ব্যাংক খাতের লুটপাট ও সুশাসনের অভাবে তৈরি হওয়া ক্ষতি কাটাতে সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি দেশের সব লেনদেন ‘বাংলা কিউআর’-এর আওতায় আনা সম্ভব হলে বছরে আরও...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর