গাড়ির চালক পুতিন, যাত্রী মোদী!

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৮:০০ পিএম

গাড়ি চালাচ্ছেন পুতিন। পাশে বসে আছেন ভারতের বন্ধু নরেন্দ্র মোদী। দেখলে মনে হবে যেন ছেলেবেলার খেলার সাথীর সাথে খুনসুটি করছেন পুতিন। বিদ্যুতচালিত গাড়িটি চালিয়ে নিজের বাড়িঘর ঘুরিয়ে দেখাচ্ছেন পুতিন। পুতিনের গাড়ি চালানোর স্টাইল এরইমধ্যে ভাইরাল সামাজিক মাধ্যমে। চলছে তুমুল আলোচনা।

তৃতীয় দফায় সরকার গঠনের পর দু’দিনের সফরে রাশিয়ায় গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবারই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় নৈশভোজ সেরেছেন মোদী। শুধু তাই নয়, বিদ্যুৎচালিত গাড়িতে বসিয়ে মোদীকে তাঁর বাসভবনের বাইরের চারপাশ ঘুরিয়ে দেখান পুতিন। চালক পুতিন নিজেই। তার পাশে সামনের আসনেই বসেছিলেন মোদী।

ভিডিওতে দেখা গেছে, বিদ্যুৎচালিত গাড়ি ধীর গতিতে চালাচ্ছেন পুতিন। গাড়ি চালাতে চালাতে মোদীর সঙ্গে কথাও বলছেন তিনি। বাসভবনের আশপাশের এলাকা প্রধানমন্ত্রীকে ঘুরিয়ে দেখাচ্ছেন পুতিন। তারপর গাড়ি থামিয়ে সেখানেই নেমে পড়েন দু’জনে। গাড়ি থেকে নামার পর খোশমেজাজে গল্প করতে করতে হাঁটতে দেখা গেল মোদী এবং পুতিনকে।

অন্যন্য সময় মোদী এবং পুতিনকে দোভাষীর সাহায্যেই একে অপরের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। কিন্তু গাড়িতে নেমে বেশ খানিকটা সময় তাঁদের পাশে ছিলোনা কোনও তৃতীয় ব্যক্তি। পাশাপাশি বিভিন্ন দুই দেশের পতাকাবাহী ঘোড়দোড়ও উপভোগ করেন তারা।

ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার উপর বহু বিধিনিষেধ আরোপ করেছিল আমেরিকা-সহ পশ্চিমি দুনিয়া। তবে ভারত প্রকাশ্যে রাশিয়ার বিরোধিতা করেনি। এর মাঝে মোদীর এই সফরের আলাদা তাৎপর্য আছে বলেো আন্তর্জাতিক মহলে, মনে করছেন বিশেষজ্ঞেরা।

এআর
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে যদি কেউ আক্রমণ করার চেষ্টা করে, তবে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সামরিক সরঞ্জাম ও সক্ষমতা মস্কোর হাতে রয়েছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ...
রাশিয়ার পারমাণবিক শক্তির সক্ষমতা বিশ্ববাসীকে আবারও মনে করিয়ে দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে, চলতি বছরের শেষ নাগাদ দেশটির নতুন কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র ‘সারমাট’ মোতায়েন করা...
দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের ইতিহাসে এক নাটকীয় মোড় আসার ইঙ্গিত দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোর ক্রেমলিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মন্তব্য করেন, আমার...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর