রতন টাটার উত্তরসূরি হলেন সৎভাই নোয়েল

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৯:০২ পিএম

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, সদ্য প্রয়াত ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটার সৎভাই নোয়েল টাটাই হচ্ছেন টাটা ট্রাস্টের পরবর্তী চেয়ারম্যান। ট্রাস্টের পরিচালনা পর্ষদ তাকেই চেয়ারম্যান হিসাবে বেছে নিয়েছে। এই ট্রাস্টের মাধ্যমেই পরিচালিত হয় টাটা সাম্রাজ্যের সকল ধরনের ব্যবসায়িক কার্যক্রম।

নোয়েল টাটা স্টিল ও ঘড়ি কোম্পানি টাইটানের ভাইস চেয়ারম্যান। তাঁর মায়ের নাম সিমোনে টাটা, ফরাসি বংশোদ্ভূত সুইস এই নারী রতন টাটার সৎমা। সিমোনে ট্রেন্ট, ভোল্টাস, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন ও টাটা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান। টাটার প্রসারে রয়েছে এই নারীর ভূমিকা।

রতন টাটার ছায়া হয়ে কাজ করে আসা নোয়েল এখন থেকে টাটা ট্রাস্টের নেতৃত্ব দেবেন। টাটা গ্রুপ অব কোম্পানিজের হোল্ডিং প্রতিষ্ঠান টাটা সন্সের ৬৬ শতাংশ নিয়ন্ত্রিত হয় টাটা ট্রাস্টের মাধ্যমে। এই ট্রাস্টের আওতায় রয়েছে স্যার রতন টাটা ট্রাস্টসহ স্যার দোরাবজি টাটা ট্রাস্টসহ সংশ্লিষ্ট ট্রাস্টসমূহ।

২০০০ সালে টাটা গ্রুপে যোগ দেয়ার পর থেকে নোয়েল ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ফ্যাশন ব্র্যান্ড জুডিও ও অনলাইন শপিং সাইট ওয়েস্টসাইড পরিচালনাকারী প্রতিষ্ঠান টাটা ট্রেন্টের প্রধানও তিনি। একই সঙ্গে তিনি ভোল্টাস ও টাটা ইন্টারন্যাশনালেরও চেয়ারম্যান।

ট্রেন্টে যোগ দেয়ার আগে টাটা ইন্টারন্যাশনালে ছিলেন নোয়েল। সেখানে ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত কাজ করেন তিনি। এ সময় কমোডিটি ব্যবসার সংস্থাটির রাজস্বের পরিমাণ ৫০ কোটি ডলার থেকে এক লাফে ৩০০ কোটি ডলারে পৌঁছে যায়। এই সাফল্যের অনেকটাই নোয়েলের জন্য বলে মনে করা হয়।

৮৬ বছর বয়সে গত বুধবার মারা যান রতন টাটা। তার উত্তরাধিকার বেছে নিতে শুক্রবার টাটা ট্রাস্টগুলোর বোর্ড সভা হয়। মুম্বাইয়ে এক বৈঠকে এই পদের জন্য ৬৭ বছর বয়সী নোয়েল টাটাকেই বেছে নেন সংস্থার ট্রাস্টি বোর্ডের সদস্যেরা। সভার পর নোয়েলকে টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।

টাটা সন্সের সাবেক বোর্ড সদস্য আর গোপালকৃষ্ণণ এ প্রসঙ্গে বলেছেন, নোয়েল খুব ভাল এবং বিচক্ষণ মানুষ। ব্যবসা চালানো এবং বড় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো দক্ষতা তার রয়েছে। ফলে ট্রাস্টে নতুন মাত্রা সংযোজন করতে পারবেন তিনি। যেটা ট্রাস্ট চালানোর ক্ষেত্রে খুবই জরুরি।

প্রসঙ্গত, রতন টাটার বাবা ছিলেন নাভাল টাটা। নাভালের দ্বিতীয় স্ত্রীর সন্তান নোয়েল। ‘স্যর রতন টাটা ট্রাস্ট’ ও ‘স্যার দোরাবজি টাটা ট্রাস্ট’-এর সদস্য হওয়ায় টাটা ট্রাস্টের চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন নোয়েল। তার তিন সন্তান রয়েছে- মায়া, নেভিল ও লিয়া। টাটা গোষ্ঠীর বিভিন্ন দাতব্য সংস্থার ট্রাস্টি সদস্য হিসাবে তাদের নামও রয়েছে। টাটা গ্রুপের সব বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা হয় টাটা সন্সের মাধ্যমে। গত বছর তাদের রাজস্ব দাঁড়ায় ১৬৫ বিলিয়ন মার্কিন ডলার।

এআরএস
কয়েক দশক ধরে ইরান তার বৈদেশিক নীতির মূল ভিত্তি হিসেবে মুসলিম বিশ্বের রক্ষক হওয়ার আখ্যান তৈরি করেছে। তেহরান নিজেকে ধারাবাহিকভাবে এমন একটি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে, যা ইসলামি দেশগুলোর ওপর...
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলা শুরুর ৪৮ ঘণ্টারও কম সময় আগে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। আলোচনার মূল বিষয় ছিল এমন এক জটিল ও দূরপাল্লার...
দেখতে দেখতে বিশ্বের অন্যতম শীর্ষ শক্তিধর দেশ রাশিয়ার ক্ষমতায় ২৫ বছর পার করলেন ভ্লাদিমির পুতিন। ১৯৯৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দ্বায়িত্ব পান তিনি।
সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর দেশটি জুড়ে চলছে ক্ষমতা দখলের ভয়ানক খেলা। দেশটির অধিকাংশ জনগণই প্রধান বিদ্রোহী গোষ্ঠীগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানালেও, আগামীতে তাদের স্বার্থ বড়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর