লোকসভা থেকেও বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:১২ পিএম

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েন চলছে। সেই টানাপোড়েন থেকে এখন দু’দেশের মধ্যে তিক্ততা তৈরি হয়েছে।

কলকাতা এবং আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ও পতাকা পোড়ানোর ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।  এই রেশ কাটতে না কাটতেই তোপ দাগিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

বিধানসভায় দেয়া এক ভাষণে তিনি বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহবান জানিয়েছেন। এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বিএনপি বলেছে, মমতার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকির স্বরূপ।

বিধানসভার পরে এবার লোকসভাতেও বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য জাতিসংঘকে অনুরোধ জানাতে বলছেন মমতার দলে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্যরা। মঙ্গলবার, লোকসভায় তারা এই অনুরোধ জানান। 

লোকসভায় দেওয়া বক্তৃতায় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ভারতের সংসদে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছ থেকে বিবৃতি দাবি করেন।

তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার একটি প্রস্তাব উত্থাপন করেছে এবং তারা এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে একত্রে কাজ করবে ও কেন্দ্রের নেওয়া সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাবে। এই ইস্যুতে আমরা একসঙ্গে কাজ করতে চাই।

আদানিকাণ্ডে গত সপ্তাহে বারবার মুলতুবির পর মঙ্গলবার পুনরায় শুরু হয় লোকসভার শীতকালীন অধিবেশন। এদিনও আদানি ঘুষকাণ্ড নিয়ে সরব হয়ে মুলতবি প্রস্তাব দেয় বিরোধীরা। এরপরেই সংসদ থেকে ওয়াক আউট করে তারা।

কিন্তু লোকসভার স্পিকার ওম বিড়লার উদ্যোগে পুনরায় শুরু হয় অধিবেশন। শর্ত ছিল দুটি বিষয়ে কথা বলতে দিতে হবে বিরোধীদের। এক বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও দুই উত্তরপ্রদেশের সম্বল মসজিদ কাণ্ড।

সেই মতোই এই দিন সংসদে বাংলাদেশে সংখ্যালঘু এবং হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে বক্তব্য রাখেন উত্তর কলকাতার সংস; সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ ইস্যুতে তৃণমূল নেত্রীর দেখানো পথে হাঁটেন তিনি।

তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চলছে। আমাদের আবেদন, বাংলাদেশে অবিলম্বে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য ভারত সরকার জাতিসংঘকে আবেদন করুক।

ভারত সরকার একেবারে নিশ্চুপ, তার কারণ সরকারই ভাল জানে। আমাদের মু্খ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন, এ ব্যাপারে কেন্দ্রের সিদ্ধান্তই মেনে নেব আমরা, একসঙ্গে কাজ করব।

অতীতের অভিজ্ঞতা বলছে, বাংলাদেশ থেকে শরণার্থীরা সীমান্ত পেরিয়ে আমাদের রাজ্যে ঢোকে। সরকারকে এ নিয়ে অবস্থান জানাতে হবে। বিদেশমন্ত্রী সংসদে এসে এ নিয়ে ব্যাখ্যা দিন, যোগ করেন তৃণমূল নেতা সুদীপ।

তিনি বলেন,  আমাদের মুখ্যমন্ত্রী সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাব উত্থাপন করে বলেছেন, ভারত সরকার যে সিদ্ধান্তই নেবে, পশ্চিমবঙ্গ সরকার সেই সিদ্ধান্তে অটল থাকবে। আমরা একসঙ্গে কাজ করতে চাই।

লোকসভায় দেওয়া বক্তৃতায় তৃণমূল কংগ্রেসের এই সংসদ সদস্য ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আগে ও দেশ ভাগের পরে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে চলে যাওয়া শরণার্থীদের কথা উল্লেখ করেন।

তৃণমূলের আর এক এমপি কীর্তি আজাদ বলেন, ভারত সরকার কী করছে? ওরা (বাংলাদেশ) আমাদের প্রতিবেশী। সেখানে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। আমাদের নেত্রী ঠিকই বলেছেন। জাতিসংঘের হস্তক্ষেপ করা উচিত।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি মমতা সরকারকেই দায়ী করেন রানাঘাটের বিজেপি সংসদ সদস্য জগন্নাথ সরকার। তিনি বলেন, বিভিন্ন জায়গায় সরকারি মদতে দাঙ্গা ছড়াচ্ছে।

উল্লেখ্য, সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মোতায়েনের আহবান জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

এআর
দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ ও ক্র্যাকডাউনের ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজনীতি এখন উত্তাল। এই ইস্যুতে টানা উত্তেজনার পর অবশেষে মুখ খুলেছেন দেশটির কেন্দ্রীয়...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
ভারতের লোকসভায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর মধ্যে তীব্র বিতর্ক মধ্যেই ওয়াকআউন করে কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের বিরোধী সংসদ সদস্যরা। নির্বাচনী সংস্কার...
ভারতীয় লোকসভার শীতকালীন অধিবেশনের শুরু থেকেই আদানির ঘুষকাণ্ড ও মনিপুর-আসাম ছাড়াও সমান গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে বৃহস্পতিবার তুমুল আলোচনা হয়েছে। সংসদ নেতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর