থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৩ পিএম

থাইল্যান্ডে ডাবল-ডেকারের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েক জন।

বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানী ব্যাংককের পূর্বে অবস্থিত প্রাচীন বুড়ি প্রদেশে স্থানীয় সরকারি কর্মকর্তাদের ফিল্ড ট্রিপে নিয়ে যাওয়া তিনটি ডাবল-ডেকার বাসের মধ্যে একটি বাস দুর্ঘটনায় কবলিত হয়।

পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সিওয়াপাস ফুরিপাচাইবুনচু বলেন, ঘটনাস্থলে ১৭ জনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে আনার পর আরো এক জন মারা যান।

তিনি বলেন, আমরা চালককে জিজ্ঞাসাবাদ করেছি এবং তিনি বলেছেন যে বাসটি পাহাড় থেকে নেমে যাওয়ার সময় ব্রেক ফেল করে। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৯ জন আরোহী ছিলেন এবং বেঁচে যাওয়া লোকদের দুটি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

একাত্তর/আরএ
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
চলমান ইরান-মার্কিন যুদ্ধের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া কৌশলগত হরমুজ প্রণালীর ওপর নিজেদের একক আধিপত্য ও নিয়ন্ত্রণ অনেকটাই হারাতে বসেছে তেহরান। গত কয়েক মাসে উভয় পক্ষই জলপথটির ওপর পূর্ণ...
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মার্কিন-ইসরাইল ও ইরানের মধ্যে পাঁচ মাস ধরে চলা যুদ্ধ এবং হরমুজ প্রণালী কেন্দ্রিক তেল বাণিজ্যের ভয়াবহ অচলাবস্থা নিরসনে একটি রূপরেখা তৈরি করেছে মধ্যস্থতাকারী ওমান। প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালী...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর