মোদীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালো পাকিস্তান

আপডেট : ০৮ জুন ২০২৫, ০৩:০৭ পিএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে জানানো হয়, ভারতের প্রধানমন্ত্রী মোদীর মন্তব্যগুলো বাস্তবতা বিবর্জিত, বিকৃত এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ থেকে নজর ঘোরানোর কৌশল।

বিবৃতিতে বলা হয়, জম্মু ও কাশ্মীর এখনো একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিতর্কিত অঞ্চল, যার ভবিষ্যৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও কাশ্মীরবাসীর মতামতের ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত।

পাকিস্তান আরও অভিযোগ তোলে যে, ভারত অধিকৃত কাশ্মীরে উন্নয়নের নামে চলেছে সামরিক দমন, মৌলিক অধিকার হরণ, এবং জনসংখ্যা পরিবর্তনের মাধ্যমে অঞ্চলের চরিত্র বদলের চেষ্টায় মেতে উঠেছে দিল্লি।

এর আগে, পেহেলগামে হামলার পর মোদী প্রথমবার কাশ্মীরে গিয়ে নিজ বক্তব্যে পাকিস্তানকে সরাসরি অভিযুক্ত করে কড়া ভাষায় আক্রমণ করেন। এই বক্তব্যকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়েছে পাকিস্তান।

শুক্রবার প্রধানমন্ত্রী মোদী ভারতীয় নিয়ন্ত্রিত কাশ্মীরের চন্দ্রভাগা নদীর ওপর রেললাইন উদ্বোধনে যান। সেখানে দেয়া ভাষণে তিনি বলেন, পাকিস্তান শুধু মানবতা ও কাশ্মীরিয়তেরই শত্রু নয়, গরিবের রুটি-রুজিরও শত্রু।

পেহেলগাম হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগও তিনি স্পষ্ট করেন, যদিও কোনো প্রমাণ দিতে পারেননি। তাঁর এই সফর এবং বক্তব্য পাকিস্তানকে কূটনৈতিকভাবে চাপে ফেলতেই বলে দাবি ইসলামাবাদের।

এআরএস
এদিকে বাংলাদেশ সরকারের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে রোববার একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এতে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলবের কথা বলা হয়নি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১ হাজার ৩০০ জনের বেশি কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার এসব কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা।
ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাতের এক সপ্তাহ পর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসলামাবাদে বৈঠক করেছেন।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জম্মু-কাশ্মীরসহ সব সীমান্ত এলাকায় সেনা উপস্থিতি কমাতে একমত হয়েছে ভারত ও পাকিস্তান।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর