ট্রাম্প ও কিমের মধ্যে আবারও দেখা হবার সম্ভাবনা!

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:০০ পিএম

বিশ্বের দুই ক্ষমতাধর নেতা ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে বৈঠক নিশ্চিত হবার পরপরই, এবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে ট্রাম্পের আবারও দেখা হবার সম্ভাবনা তৈরি হতে পারে। এরইমধ্যে উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে দেখা করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রী চুং ডং-ইয়ং। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ এমন খবর দিয়েছে।

বিভক্ত কোরিয়ার মধ্যে সম্পর্কের বিষয়ে সিউলের শীর্ষ নীতিনির্ধারক, ইউনিফিকেশন মন্ত্রী চুং ডং-ইয়ং শুক্রবার বলেছেন, ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফর ‘স্বর্গ থেকে আসা একটি সুযোগ’, যা উত্তর কোরিয়ার বিশ্বব্যাপী অবস্থান এবং এর অর্থনীতিকে উন্নত করতে সহায়তা করতে পারে। শান্তির জন্য এই বিরল সুযোগটি কাজে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম কাজ লাগাতে পারেন।

ট্রাম্প তার প্রেসিডেন্সির প্রথম মেয়াদে কিমের সঙ্গে তিনটি বৈঠক এবং একাধিক চিঠি বিনিময় করেছিলেন। সে অভিজ্ঞতাকে 'চমৎকার' বলে বর্ণনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে, যুক্তরাষ্ট্রের পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবির মুখে পরবর্তী আলোচনার সম্ভাবনা ভেস্তে যায়। গত সেপ্টেম্বরে কিম বলেন, যুক্তরাষ্ট্র যদি তার দেশের পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি থেকে সরে আসে, তবে আলোচনায় কোনও বাধা নেই।

এমন প্রেক্ষাপটে ট্রাম্পের আসন্ন দক্ষিণ কোরিয়া সফরে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। তবে তাদের আগ্রহের বিষয়ে এখনও প্রতিক্রিয়া জানায়নি পিয়ংইয়ং। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী অসামরিকৃত অঞ্চলে (ডিমিলিটারাইজড জোন) বৈঠকের বিষয়টি বিবেচনায় নেয়া হলেও কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম ইয়োনহাপকে চুং বলেন, উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের নেতাদের এই সুযোগটি হাতছাড়া করা উচিত নয়। তাদের একটি সাহসী সিদ্ধান্ত নিতে হবে। চুং বলেন, এই সফর দুই পুরোনো শত্রুর মধ্যে বৈঠকের জন্য সাধারণত যে প্রস্তুতি ও সমন্বয়ের প্রয়োজন হয়, তা এড়িয়ে যাওয়ার একটি সুযোগ। কারণ প্রস্তুতি ও সমন্বয়ের অভাবে এই দুই নেতার দেখা করার বিষয়টিকে খুব কঠিন করে তোলে।

শুক্রবার রাতে ট্রাম্প মালয়েশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ায় পাঁচ দিনের সফরে ওয়াশিংটন ত্যাগ করেন। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর এই অঞ্চলে এটি তার প্রথম সফর। চুং বলেন, এটি উত্তর কোরিয়ার আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। দেশটির জনগণের জীবন উন্নত করতে হলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন এবং এটি শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সাক্ষাতের মাধ্যমেই সম্ভব।

এআরএস
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন এশিয়া সফর এবং উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সাথে সম্ভাব্য হাই-প্রোফাইল বৈঠকের গুঞ্জনের মধ্যেই সামরিক শক্তি প্রদর্শনে নজিরবিহীন ছক কষেছে পিয়ংইয়ং।...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর