সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করবো, জেলেনস্কিকে পুতিন

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও অভিযোগ করেছেন, ইউক্রেন শান্তি স্থাপনে মোটেও আগ্রহী নয়। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, ইউক্রেন যদি এই সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধান করতে না চায়, তবে মস্কো শক্তিপ্রয়োগের মাধ্যমেই তার সব লক্ষ্য অর্জন করবে।

শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তানে প্রকাশিত পুতিনের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন রাশিয়ার বিশাল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, কিয়েভ শান্তি চাইলেও রাশিয়া যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করছে।

রোববার ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন জেলেনস্কি। প্রায় চার বছর আগে রাশিয়ার শুরু করা এই যুদ্ধ অবসানের উপায় খুঁজতেই তাদের এই বৈঠক। তবে পুতিনের এই মন্তব্যের প্রেক্ষিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ক্রেমলিন তাদের টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, রুশ কমান্ডাররা পুতিনকে পরিদর্শনের সময় জানিয়েছেন, রাশিয়ার বাহিনী পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের মিরনোহরাদ, রোদিনিস্কে ও আর্তেমিতকা শহর এবং জাপোরিঝিয়া অঞ্চলের হুলিয়াইপোল ও স্তেপনোহিরস্ক দখল করে নিয়েছে।

তবে ইউক্রেনের সামরিক বাহিনী হুলিয়াইপোল ও মিরনোহরাদ দখলের দাবিকে 'মিথ্যা' বলে প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, উভয় স্থানের পরিস্থিতি জটিল হলেও সেখানে তাদের সেনাদের প্রতিরক্ষামূলক অভিযান অব্যাহত রয়েছে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, হুলিয়াইপোলে তীব্র লড়াই চলছে এবং এর একটি বড় অংশ এখনও ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে।

রণক্ষেত্রের পরিস্থিতি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি যাচাই করা বেশ কঠিন, কারণ উভয় পক্ষই তথ্য কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এবং সম্মুখ সমরের চিত্র দ্রুত পরিবর্তিত হয়।

এআরএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর