কুয়েতের আকাশে ‘বেশ কিছু’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৩:০০ পিএম

যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ সোমবার তৃতীয় দিনে পদার্পণ করেছে, যা পশ্চিম এশিয়া তথা সমগ্র বিশ্বকে একটি ভয়াবহ সামরিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ইরান দাবি করেছে, তারা একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। আর কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বেশ কিছু মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, তবে কি কারণে হয়েছে সে বিষয়ে কোন তথ্য দেয়নি।

অনলাইনে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, একটি এফ-১৫ যুদ্ধবিমান লেজের দিক থেকে আগুন নিয়ে ধীরগতিতে ঘুরতে ঘুরতে নিচের দিকে পড়ে যাচ্ছে। ঘটনাটি কুয়েতের আকাশসীমায় ঘটেছে। তবে বিমানটি যুক্তরাষ্ট্রের না কি ইসরায়েলের, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ছবি: সংগৃহীত
কিছু অসমর্থিত সূত্রে দাবি করা হয়েছে, এটি ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের গোলায় ভুলবশত বিধ্বস্ত হওয়ার ঘটনাও হতে পারে। বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানে থাকা দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে (ইজেক্ট) সক্ষম হয়েছেন। কুয়েতের প্রতিরক্ষা দপ্তরও এবশ কিছু ফাইটার জেট বিধ্বস্তের খবর দিয়েছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বেশ কিছু মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, প্রতিটি ঘটনার পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে এবং ক্রু সদস্যদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

তবে বিমানগুলো ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে তারা স্পষ্ট কিছু জানায়নি। পাশাপাশি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরাইল বিমান বিধ্বস্তের বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

গত শনিবার তেহরানের সরকারি স্থাপনা এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ মিসাইল হামলার পর পশ্চিম এশিয়ায় এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ওই হামলার প্রথম দিনেই তেহরানের একটি কম্পাউন্ডে মিসাইলে আঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

গোয়েন্দা সূত্রমতে, এটি ছিল দীর্ঘ কয়েক মাসের পরিকল্পনার ফল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে খামেনিকে ‘অন্যতম এক জঘন্য ব্যক্তি’ হিসেবে অভিহিত করেন।

এর জবাবে ইরান ইসরাইলের তেল আবিব এবং এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন হামলা চালায়। সোমবার সকালে উপসাগরীয় অঞ্চলের প্রধান শহরগুলোতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ছবি: সংগৃহীত
তেহরান ইসরাইল এবং মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে এমন ব্যাপক মাত্রায় হামলা চালিয়েছে যা সামরিক পর্যবেক্ষকদেরও অবাক করে দিয়েছে। জেরুজালেমেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে এএফপি’র সাংবাদিক নিশ্চিত করেছেন।

গত ৭২ ঘণ্টায় উভয় পক্ষের হামলার তীব্রতা ও ব্যাপকতা বহুগুণ বেড়েছে। ইরান-সমর্থিত হিজবুল্লাহর মতো আঞ্চলিক শক্তিগুলোও এই যুদ্ধে যোগ দিয়েছে। এই যুদ্ধ সংশ্লিষ্ট দেশগুলোর সাধারণ মানুষের জীবনে চরম বিপর্যয় নিয়ে এসেছে।

বিশ্বের অন্যতম ব্যস্ত আকাশপথের হাব এবং এশিয়া-ইউরোপ ফ্লাইটের প্রধান কেন্দ্র দুবাই বিমানবন্দর কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়।


দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। অন্যদিকে, তেহরান দাবি করেছে যে, মার্কিন-ইসরাইলি ক্ষেপণাস্ত্র ইরানের মিনাব শহরের একটি স্কুলে আঘাত হেনেছে। এতে শিশুসহ ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

এখন পর্যন্ত সরকারিভাবে ২০০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে দিয়ে বলেছে, প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে।

এআরএস
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি বা এমনকি ২০০-৩০০টি কারখানা বন্ধ হয়ে গেছে, এমন প্রতিবেদন নাকচ করেছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর