ভূমধ্যসাগরীয় ঝড়

লিবিয়ার সড়কে সড়কে পড়ে আছে মরদেহ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:০১ পিএম

লিবিয়ার সড়কে সড়কে পড়ে আছে মরদেহ। সমুদ্র থেকে তীরে ভেসে আসছে একটার পর একটা লাশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ছয় হাজারের বেশি মানুষের মৃত্যুর কথা জানা গেছে। তবে এ সংখ্যা বেড়ে ২০ হাজারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া অন্তত ১০ হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

রাজনীতি, সন্ত্রাস-সহ নানা সমস্যায় জর্জরিত লিবিয়া দেশটিতে যে গুটিকতক ধনী শহর রয়েছে, তার মধ্যে অন্যতম দেরনা। ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েল সাজানো শহরটাকে প্রায় ধ্বংস করে ফেলেছে। লাশের পর লাশ জমেছে লিবিয়ার ডারনায়। দেরনাকে আপাতত মৃত্যু উপত্যকা ছাড়া অন্য কিছু ভাবা যাচ্ছে না। খবর বিবিসির।

হাসপাতালের বাইরে কাতারে কাতারে পড়ে রয়েছেন জখম মানুষ। মৃতদেহ চিহ্নিত করার জন্যও হাসপাতালে ভিড় করেছেন প্রিয়জনেরা।

স্থানীয় এক বাসিন্দা বলেন, সে রাতে লোকজন সবাই ঘুমাচ্ছিলেন। এমন একটি বিপর্যয় যে আসবে, এর জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এ পর্যন্ত আমার পরিবারেরই ৩০ জনের মৃত্যু হয়েছে। আমরা এক বা দু’জনের কথা বলছি না। প্রতিটি পরিবার ১০ জন পর্যন্ত স্বজন হারিয়েছে।

দেরনার মেয়র আবদুলমেনাম আল-গাইথি বলেছেন, মৃতের সংখ্যা ১৮ থেকে ২০ হাজারেও পৌঁছাতে পারে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোয় পৌঁছানো কঠিন হওয়ায় প্রাণহানির সঠিক হিসাব পেতে সময় আরও লাগবে। গৃহহীন হয়ে পড়েছে হাজারও পরিবার।

লিবিয়ার এই বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে গোটা বিশ্ব। এরই মধ্যে সাহায্য পৌঁছাতে শুরু করেছে দেশটিতে। মিশর, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং কাতার থেকে উদ্ধারকারী দল শহরটিতে পৌঁছেছে।

জাতিসংঘ বলছে, ডেরনায় অন্তত ৩০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বেঁচে থাকাদের জন্য ১০ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।

লিবীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তুরস্ক, আলজেরিয়া, তিউনিশিয়াসহ বিভিন্ন দেশের প্লেন লিবিয়ায় অবতরণ করেছে। এগুলোতে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, খাদ্য ও তাঁবু রয়েছে। এগুলো যত দ্রুত সম্ভব ডারনায় পৌঁছানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

একাত্তর/আরএ
ভূমধ্যসাগরের তীরে মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হাব 'দামিয়েত্তা' বন্দরে জোড়া জাহাজে রহস্যময় ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে! মিশরের মন্ত্রিসভা নিশ্চিত...
ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার হয়ে নিখোঁজ হয়েছেন ৭০ জন অভিবাসনপ্রত্যাশী। ডুবে যাওয়া সেই নৌযানটি থেকে বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত এবং দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।
স্থল ও জলপথে বিপজ্জনক অভিবাসন রুটগুলোতে প্রাণহানির মিছিল থামছেই না। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত এক বছরে...
লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি গত মঙ্গলবার লিবিয়ায় আততায়ী হামলায় নিহত হয়েছেন। ৫৩ বছর বয়সী সাইফকে উত্তর-পশ্চিমের শহর জিন্তানে তাঁর নিজ বাসভবনের বাগানে গুলি করে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর