আর্জেন্টিনার খেলা জঘন্যতম ম্যাচ, সতীর্থদের ধুয়ে দিলেন মার্তিনেজ

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৫:১৫ পিএম

বিশ্বচ্যাম্পিয়ন তকমাটা গায়ে লেগে থাকলেও মাঠের পারফরম্যান্সে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। ফিফা র‍্যাঙ্কিংয়ের ১১৫ নম্বর দল মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানের ঘাম ঝরানো জয় পেয়েছে আর্জেন্টিনা, কিন্তু এই জয় যেন আনন্দের চেয়ে বিষাদই বেশি নিয়ে এসেছে আলবিসেলেস্তে শিবিরে।

বিশেষ করে দলের অতন্দ্র প্রহরী এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ সতীর্থদের ওপর যে হারে চটেছেন, তাতে ড্রেসিংরুমের আবহাওয়া এখন বেশ উত্তপ্ত।

ঘরের মাঠ লা বোম্বোনেরায় মৌরিতানিয়ার মতো পুঁচকে দলের বিপক্ষে আর্জেন্টিনা যেভাবে ধুঁকেছে, তা ছিল অভাবনীয়। প্রথমার্ধে এঞ্জো ফার্নান্দেজ এবং নিকো পাজের গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও সময়ের সাথে সাথে তাদের খেলার ধার কমতে থাকে।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে (৯৪ মিনিটে) মৌরিতানিয়ার জর্ডান লেফোর্ট যখন আর্জেন্টিনার জালে বল জড়ান, তখন দিবু মার্তিনেজের চেহারায় ফুটে ওঠে চরম বিরক্তি। বিশ্বজয়ীদের রক্ষণভাগের এমন নড়বড়ে দশা দেখে গ্যালারিতে উপস্থিত ভক্তরাও কিছুটা থমকে গিয়েছিলেন।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে এসে নিজের স্বভাবসুলভ চাঁছাছোলা ভাষায় সতীর্থদের আক্রমণ করেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। তিনি জানিয়ে দেন, এমন ছন্নছাড়া ফুটবল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ক্ষুব্ধ মার্তিনেজ বলেন, খুবই জঘন্য পারফরম্যান্স! প্রীতি ম্যাচ হলেও এটি আমাদের খেলা অন্যতম বাজে ম্যাচ। আমাদের খেলায় কোনো তাগিদ ছিল না। ভাগ্য ভালো যে আজ আমাদের 'ফিনালিসিমা' খেলতে হয়নি, নাহলে কপালে দুঃখ ছিল।

তিনি আরও যোগ করেন, আমাদের খেলার গতি ছিল না, কোনো সৃজনশীলতা ছিল না। রক্ষণে সংহতি এবং জেদ- দুটোরই বড্ড অভাব ছিল। আমাদের আরও হৃদয় দিয়ে খেলতে হবে।

তবে দলের এই ছন্নছাড়া অবস্থায় কিছুটা আশার বাণী শুনিয়েছেন সাবেক ডিফেন্ডার পাবলো জাবালেতা। তাঁর মতে, ২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার সামর্থ্য আর্জেন্টিনার এখনো আছে। জাবালেতা বিশ্বাস করেন, বয়স বাড়লেও লিওনেল মেসির উপস্থিতিই প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

তিনি বলেন, মেসি এখনো জাদুকরী মুহূর্ত তৈরি করতে সক্ষম। ডিবক্সের আশপাশে ওকে দেখলে এখনো প্রতিপক্ষ কাঁপে। ওর ড্রিবলিং, ভিশন আর ফ্রি-কিক নেওয়ার ক্ষমতা অতুলনীয়।

জাবালেতা আরও সতর্ক করেছেন, পর্তুগাল এবং টমাস টুখেলের অধীনে থাকা ইংল্যান্ডও শিরোপার বড় দাবিদার। তবে, দিনশেষে তিনি চান ট্রফিটা যেন আর্জেন্টিনার হাতেই থাকে।

এখন দেখার বিষয়, এমি মার্তিনেজের এই কড়া হুঁশিয়ারির পর আগামী মঙ্গলবার জাম্বিয়ার বিপক্ষে ম্যাচে স্কালোনির শিষ্যরা কতটা ‘হৃদয়’ দিয়ে খেলতে পারে।

তথ্যসূত্র: গোল ডটকম

এআরএস
নৃশংসতা ও ভয়াবহতার সব সীমা ছাড়িয়ে গেলো লাতিনের কুখ্যাত মাদক কারবারিরা। তিন আর্জেন্টিাইন নারীকে নৃশংসভাবে হত্যা করেই ক্ষান্ত থাকেন মাদক দস্যুরা।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স অ্যায়ার্সের একটি হোটেলের বারান্দায় তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে মারা গেছেন ওয়ান ডিরেকশন খ্যাত সঙ্গীত তারকা লিয়াম পেইন।
লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬। এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। 
গাজা উপত্যকার নির্বাচিত সরকার ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা।
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত ও সংকটময় পরিস্থিতির পটভূমিতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং স্থানীয় কঠোর আইন মেনে চলার বিশেষ নির্দেশনা প্রদান করেছে...
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন সর্বজনীন, আনন্দময় ও সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে দেশজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলছে বর্ডার গার্ড...
রাজধানীর পুরান ঢাকার অতি ঘিঞ্জি এলাকা চকবাজারের ছোট কাটরা সংলগ্ন এসি মসজিদের পাশে ‘মনজুর খান প্লাজা’ (অন্য সূত্রে ‘মুনসুর খান প্লাজা’) নামের একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার...
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর