শাহবাজ সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করলো পিটিআই

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৬:৪১ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছে তাঁর দল।

পাকিস্তানের সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ আদিয়ালা জেলে কারাবন্দী ইমরান খানকে চিকিৎসার জন্য ইসলামাবাদের বিখ্যাত বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন।


তবে গত শুক্রবার রাতে কতৃপক্ষ তাঁকে সুপ্রিম কোর্টের নির্দেশিত বেসরকারি হাসপাতালে না নিয়ে সরকারি পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে নিয়ে যায় এবং সংক্ষিপ্ত স্বাস্থ্য পরীক্ষা শেষে তড়িঘড়ি করে পুনরায় জেলে ফেরত পাঠায়। এমনকি পরীক্ষার সময় ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ড. ফয়সাল সুলতানকেও তাঁর কাছে ঘেঁষতে দেওয়া হয়নি।

পিটিআই’র আইনি উপদেষ্টা নাঈম পাঞ্জুথা জানিয়েছেন, আদালতের সুস্পষ্ট নির্দেশ অমান্য করায় দেশটির প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে এই আদালত অবমাননার পিটিশন দায়ের করা হয়েছে। একই সঙ্গে ইমরান খানকে অবিলম্বে নির্দেশিত বেসরকারি হাসপাতালে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসার জোর দাবি জানিয়েছে দলটি।

হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার সময় ইমরান খানের সঙ্গে দেখা করার সুযোগ পান তাঁর বোন উজমা খান। তিনি সংবাদমাধ্যমকে জানান, ইমরান খান শারীরিকভাবে ফিট থাকলেও তিনি স্পষ্ট করে বলেছেন যে জেলের অন্ধকার সেলে তাঁর ওপর ক্রমাগত শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে।


যদিও পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সরকারের পক্ষ সাফাই গেয়ে বলেছেন, নিরাপত্তাজনিত উচ্চ ঝুঁকির কারণেই ইমরান খানকে বেসরকারি হাসপাতালের বদলে সরকারি হাসপাতালে এনে পরীক্ষা করানো হয়েছে। তবে নির্যাতন ও আদালত অবমাননার এসব মারাত্মক অভিযোগের বিষয়ে দেশটির স্বরাষ্ট্র বা আইন মন্ত্রণালয় কোনো প্রতিক্রিয়া জানায়নি।

২০২৩ সালের আগস্ট থেকে বন্দী থাকা ৭৩ বছর বয়সী এই সাবেক ক্রিকেট তারকাকে কেন্দ্র করে পাকিস্তানে আবারও উত্তেজনার পারদ চড়ছে। ইমরান খানের ভক্ত ও পিটিআই সমর্থকরা মধ্যরাতেই ইসলামাবাদের রাজপথে নেমে এসে বিক্ষোভ শুরু করেন। সরকারের এমন একরোখা আচরণের জবাবে আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে এক মহাসমাবেশ ও প্রতিবাদ মার্চের ডাক দিয়েছে ইমরান খানের দল পিটিআই।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ইসলামাবাদের হাসপাতাল থেকে আবারও আদিয়ালা জেলে ফিরিয়ে নেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে মধ্যরাতে হঠাৎ কড়া নিরাপত্তায় হাসপাতালে এনে...
দীর্ঘ ৯ মাসের বিরতির পর অবশেষে স্ত্রী বুশরা বিবি ও বোন নোরিন নিয়াজির সাথে দেখার সুযোগ পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।
১৯৪৭ সালে দেশভাগের প্রাক্কালে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ কায়েদে আজম জিন্নাহর মারাত্মক যক্ষ্মা রোগের খবর অত্যন্ত গোপনে রাখার স্বীকৃতিস্বরূপ মুম্বাইভিত্তিক (তৎকালীন বোম্বে) দুই ভারতীয় পার্সি...
গুরুতর স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে অবিলম্বে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন...
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিনেট সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘জুলাইয়ে এখানকার সবাই কোনো না কোনোভাবে যুক্ত ছিল। বর্তমান বাংলাদেশকে যদি আমরা আসলেই দাঁড় করাতে চাই,...
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশে সংঘটিত সামাজিক অপরাধ ও নৃশংস ঘটনাগুলোর অধিকাংশের পেছনে কোনো না কোনোভাবে মাদক জড়িত। কিশোর গ্যাং গড়ে...
থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরিকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিনে পরখ করতে রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।...
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় আশানুরূপ অগ্রগতি অর্জিত হওয়ার পর উপযুক্ত সময়ে দেশটির সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে যেকোনো ধরনের চুক্তি বা আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর