কেজরিওয়ালের গ্রেপ্তারে মমতার তীব্র নিন্দা

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৩:১০ পিএম

ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্তৃক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমি জনগণের দ্বারা নির্বাচিত দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই।’ কেজরিওয়ালকে গ্রেপ্তারের পর তার স্ত্রী সুনিতা কেজরিওয়ালের যোগাযোগ করেন মমতা। কেজরিওয়ালের প্রতি সম্পূর্ণ সমর্থনের কথা জানিয়ে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

কেজরিওয়ালের এই গ্রেপ্তারিকে গণতন্ত্রের উপর ‘নির্মম আঘাত’ বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে বলেও জানিয়েছেন তিনি।

পাশাপাশি, কেন্দ্রীয় এজেন্সির ‘অপব্যবহার’ করে বিরোধী দলগুলোর কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে বলেও উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ এটা আপত্তিজনক যে নির্বাচিত বিরোধী মুখ্যমন্ত্রীদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে। অথচ, আসল অভিযুক্ত ব্যক্তিরা বিজেপি দলে যোগদান করলে তারা মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। এটা গণতন্ত্রের ওপর নির্মম আঘাত।’

কেজরিওয়ালের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল শুক্রবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করবেন বলে জানান মমতা। তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য ডেরেক ও’ব্রায়েন এবং নাদিমুল হক নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন।

এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের ঘটনায় লোকসভা ভোটের ঠিক আগে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লি। দিল্লির বিভিন্ন জায়গায় আম আদমি পার্টি বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশের সঙ্গে আপ নেতাকর্মীদের তুমুল ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। 

ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি জানিয়েছে, গ্রেপ্তার হলেও দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়ালই থাকবেন।

কেজরিওয়ালের গ্রেপ্তারের পর দেশের একাধিক বিরোধী দল এর প্রতিবাদ জানায়। কংগ্রেসের রাহুল গান্ধী থেকে শুরু করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনসহ একাধিক শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

 

একাত্তর/জো
ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
ভারতে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশব্যাপী টানা ছাত্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর, কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তীব্র প্রতিক্রিয়া...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় গেলেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হাঙ্গেরির রাজনীতিতে এখন এক নাটকীয় পটপরিবর্তন! যে দেশের প্রধানমন্ত্রী এককালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই হাঙ্গেরির নবনির্বাচিত সরকার প্রধান পিটার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর