জাপানিদের স্লিম বা ফিট থাকার যত সব রহস্য

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৮ পিএম

মুটিয়ে যাওয়া এখন উন্নত বিশ্বের দেশগুলোতে মোটামুটি জাতীয় সমস্যা। এই হার বাড়ছে অবিশ্বাস্য গতিতে। পাশাপাশি ওজন কমানোর জন্য নানা ধরণের টিপস ঘুরছে চারপাশে। কিটো ডায়েট, লো কার্ব ডায়েট, ইন্টারমিটেন্ট ফাস্টিং, ফাস্টিং, সারাদিনে একটা মিল, হাঁটা, ব্যায়াম, জিম…সহ নানা ধরনের ব্যাপারস্যাপার। 

অনেকে শুরু করছেন, বছরে কয়েকবার শুরু করছেন কিন্তু ধরে রাখতে পারছেন না। একবার ওজন কমাচ্ছেন, আবারও বেড়ে যাচ্ছে হু হু করে। যেন বা বাতাস খেলেই ওজন বাড়ে। নির্দিষ্ট আকারে শরীরের মাপ ধরে রাখা যেন দুঃসাধ্য নয় রীতিমত অসাধ্য বিষয়। 

অথচ এই গ্রহেই জাপান নামক দেশটির মানুষ খুব স্বাভাবিকভাবেই চিকন স্বাস্থ্যের অধিকারী। কোনো বাড়তি চাপ নিয়ে নয়, ডায়েট কন্ট্রোল বা খাদ্য নিয়ন্ত্রণ করে নয়, আরোপিত ব্যায়াম বা অধিক হাঁটাহাঁটি করে নয়। 

তাহলে কি সেই জাদুর কাঠি বা কোন সেই পরশপাথর যার অভাবে বিশ্বের অন্য প্রান্তের মানুষ কাঙ্ক্ষিত ফিটনেস পাবার সংগ্রাম করে যাচ্ছে? আর বিজ্ঞানই বা কি বলে? 

image


বিশ্বের সবচে বেশি গড় আয়ুর দেশ কিংবা মেদযুক্ত মানুষের সংখ্যা সবচেয়ে কম কোন দেশে? একটাই উত্তর জাপান। কি খায় তারা, নাকি না খেয়ে থাকে?

জাপান ও জাপানিদের সফলতা শুরু হয় খাবার থেকে। যেখানে কার্বোহাইড্রেট বা শর্করার পরিমাণ কিন্তু বেশিই থাকে। সবজি, মাছ, মাংস, শস্যের সাথে দুধের তৈরি খাবার এবং ফলমূল খায় অল্প পরিমাণে। বাড়তি লবণ ও চিনিযুক্ত খাবার সব সময়ই এড়িয়ে চলে তারা।  

সরকারের ঠিক করে দেয়া খাদ্যতালিকা মেনে চলে বেশিরভাগ জাপানিই। ফলে বাইরের তৈরি পিৎজ্জা, হটডগ বা ফ্রোজেন খাবারের চেয়ে বাড়ির তৈরি স্বাস্থ্যকর খাবারেই তাদের আগ্রহ বেশি। 

জেনে অবাক হবেন বিশ্বে জাপানেই জনপ্রতি সবচেয়ে বেশি ভেন্ডিং মেশিন রয়েছে। তবে সেগুলোতে স্ন্যাক্স থাকে না। কারণ জাপানিরা স্ন্যাক্স খায় না বললেই চলে। তিনবেলা পূর্ণ খাবারেই অটল তারা। অন্য সময় তেমন ক্ষুধা লাগে না বলে হুট করে এটাসেটা খাবার ক্রেভিংও জাগে না। তবে এর মধ্যে যদি কেউ স্ন্যাক্স খেতেই চায় তাহলে খায় খুবই অল্প পরিমাণে।

image


তাই বলে কি তারা ফাস্টফুড খায় না? আসলেই কম খায়। খুবই কম। টানটান শিডিউলের যত ব্যস্ততাই থাক বাড়িতে খাবার তৈরি বন্ধ থাকে না। তবে যারা একান্তই পারেন না, তারা বেছে নেন ফাস্ট ফুড, যেগুলো স্বাস্থ্যকর এবং বাড়িতে রান্নার মতই। 

আমেরিকান ফুড চেইন ম্যাকডোনাল্ডস, বার্গার কিং এবং পিৎজ্জা হাটের শাখা জাপানে রয়েছে, তবে তাদের মন পড়ে থাকে বাড়িতে রান্না করা পুষ্টিকর খাবারে। প্রাথমিক শিক্ষাতেই পুষ্টি নিয়ে জানতে পারে বাচ্চারা। বাড়িতে তৈরি খাবারের উপকারিতা আর ফাস্ট ফুডের ক্ষতির পাঠ সেখানেই গেঁথে যায় মনে। স্কুলের সবার সাথে বসে খাওয়া, খাবার খেতে তাড়াহুড়া নয়, আরাম করে পুরোটা শেষ করা, এমন অভ্যাস নিয়েই বড় হয় শিশুরা। 

সময়মত খাওয়া তাদের অভ্যাস। তাই রুটিন ঠিক রাখতে  আগে থেকেই পরের দিনের বা পরের বেলার খাবার তৈরি রাখতে হয়। এতে করে প্রচণ্ড ক্ষুধার সময় এটাসেটা খাবার পছন্দ করার ভুলটা তাদের হয় না৷

বাড়ি থেকে স্কুলের দূরত্ব একটু বেশি হওয়ায় শিশু বয়স থেকেই হাঁটা বা সাইকেলে চলার অভ্যাস তৈরি হয় জাপানিদের। তাই দরকার হয় না বাড়তি ব্যায়ামের। 

জানেন তো, অল্প পরিমাণে খাবার পাতে নেয়ার সাথে কম খাবার খাওয়ার ঘনিষ্ঠ যোগ রয়েছে! সেটাই করে জাপানিরা, সব ধরনের খাবারই পাতে নেয়, তবে খুব কম পরিমাণে। এ জন্য তাদের প্লেটের আকারও ছোট। আর অল্প অল্প করে থাকে অনেক আইটেম।  

image


দারুণ একটি ব্যাপার হলো দেশটির গণপরিবহন ব্যবস্থা তাদের জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাদের গণপরিবহন ব্যবস্থা জনবান্ধব। বাইসাইকেল চালানোর জন্য আলাদা লেন এবং হাঁটার জন্য নিরাপদ ফুটপাত আছে। বাড়তি ক্যালোরি এভাবেই ঝরে যায়।  

চা, জাপানিদের চা মানেই গ্রিন টি বা সবুজ চা। এটিই জাপানের সবচেয়ে বেশি পান করা পানীয়। অনেক জাপানিই দিনে এক কাপ গ্রিনটি পান করেন, আবার অনেকে কয়েক কাপ। অনেক হোটেলই খাবার আগে বা পরে বিনামূল্যে গ্রিনটি দেয়। তারা বলে খাবার আগে এই চা বাড়তি খাওয়া রোধ করে। পানি আর চা পাতার সমন্বয়ে বানানো এই গ্রিনটিতে কোনো ক্যালরি নেই। 

জাপানিদের চপস্টিক দিয়ে খাওয়া দেখে অনেকেই অবাক হন। মজার ব্যাপার হলো এই চপস্টিকই তাদেরকে অল্প অল্প করে সময় নিয়ে খাবারের অনুশীলনে রাখে। 

এই সময়টাতে মানুষ খাবারের স্বাদ পুরোপুরি নিতে পারে, খাবারের সাথে একাত্মতা বোধ করে, ঠিক কখন পেট ভরলো সেটাও বুঝতে পারে। জাপানিরা জানে ধীরে খেলে শরীরের উপকার হয়। শান্তি প্রিয় জাপানিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাদের শরীরে কি প্রবেশ করছে সেটা। 

আরও পড়ুন: হৃদয় ভাঙার বেদনা শুধুই মানসিক নয়, শারীরিকও বটে

কেউ বাঁচার জন্য খায়, আবার অনেকের খাওয়া দেখে মনে হয় খাওয়ার জন্যই বুঝি বেঁচে থাকা। জাপানিদের কাছে খাওয়া হলো জীবনের দারুণ এক অভিজ্ঞতা। তারা মন দিয়ে খায়, পুরো স্বাদ নিয়ে খায়, খাবারের সময় পুরো মনোযোগ থাকে খাবারের দিকেই। 

খাবারকে সম্মানের সাথে দেখা হয় জাপানে। প্রতিটি খাদ্য কণাকে আলাদা করে মনোযোগ দেয়া হয়। জাপানিরা অনুভব করে নিরাপদ স্বাস্থ্যকর খাবার তাদের শরীরকে কতটা ভালো রাখছে। এই খাদ্যাভ্যাস ও জীবনধারা তাদের নিরোগ দীর্ঘ জীবন ও চিকন বা ফিট থাকার বড় নিয়ামক।  


একাত্তর/এসজে

কথায় বলে মন ভালো তো শরীরও চাঙ্গা। তাই স্পেনের বার্সেলোনার দুটি হাসপাতালে রোগীদের মানসিক স্বাস্থ্য ভালো করার জন্য নেয়া হয়েছে অভিনব এক উদ্যোগ।
ক্যালোরি পুড়িয়ে ওজন কমানোর জন্য ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিভিন্ন কারণে ওজন কমানোর প্রাথমিক উপায় হিসাবে ব্যায়ামের বিকল্প খোঁজা হয়ে থাকে। বেশ কিছু বিকল্প কৌশল ব্যায়ামের পরিপূরক হিসেবে...
নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশ হলে বিভিন্নরকম শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন, মাথা ঘোরা ও ক্লান্তি লাগা। গুরুতর ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে প্রাথমিক অবস্থায় এরকিছু কিছু ঘরোয়া...
ক্যাস্টর অয়েল সাধারণত ক্যাস্টর বিন থেকে আসে। এটি রিসিনোলিক অ্যাসিড সমৃদ্ধ। এতে রয়েছে ভিটামিন ই, মিনরেলস, প্রোটিন, এসেন্সিয়াল ফ্যাটি এসিড যা আমাদের ত্বক ও চুলের জন্য অনেক উপকারী। এই প্রতিবেদনে...
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর