পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজট

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০৯:৩৫ এএম

কঠোর বিধিনিষেধ শেষে লঞ্চ ও গণপরিবহন চলাচলের অনুমোদন পেয়েছে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। চালকরা বলছেন মূলত কোরবানির পশুবাহী ট্রাকের চাপেই দৌলতদিয়া ফেরিঘাটে যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকেই ঢাকা-মাওয়া মহাসড়ক ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাসসহ সব ধরনের গনপরিবহন চলাচল করতে দেখা গেছে।

সকালে ফেরিঘাটে গিয়ে দেখা যায় ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়ক জুড়ে প্রায় ৬ কিলোমিটার এলাকা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি ।

দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে যাত্রী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ও গরমে পশুবাহী ট্রাকগুলোতে থাকা পশু ও ব্যবসায়ীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক ফিরোজ শেখ জানান, এই রুটে ১৫টি ফেরি চলাচল করছে। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোত রয়েছে। এ ছাড়াও পশুবাহী ট্রাকের চাপের কারণে দৌলতদিয়া ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়েছে।


একাত্তর/এআর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তান এলাকার তীব্র যানজট নিরসনে দ্রুত অস্থায়ী বাস ডিপো তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ঢাকার রাস্তা ও ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ না...
উপজেলা পর্যায় থেকে শুরু করে সারাদেশে সরকারের কতটি গাড়ি রয়েছে, তা বের করার পাশাপশি সেসব যানবাহনের প্রকৃত অবস্থা নিরূপণের সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তী সরকার।
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন মানুষ। এতে সড়কে বেড়েছে চাপ। মহাসড়কের কোথাও থেমে থেমে, আবার কোথাও হালকা যানজটের সৃষ্টি হচ্ছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর