আবুল কালামের প্রতি একাত্তর পরিবার শ্রদ্ধা ও ভালোবাসা

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০৭:৩৩ পিএম

একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ চিত্র সম্পাদক আবুল কালাম আজাদ আর নেই। কিডনি ও হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে সোমবার (৩ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটায় তিনি মারা যান।

তাঁর সহকর্মীরা জানান, কর্মক্ষেত্রে আবুল কালাম ছিলেন সবার প্রিয় মুখ। তাঁর অকাল মৃত্যুতে শোকাহত একাত্তর পরিবার। 

কিছুদিন আগে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন চিত্র সম্পাদক আবুল কালাম আজাদ। সেখানে আনন্দময় সব মুহূর্তের ছবিগুলো এখন সহকর্মীদের হাতে ঘুরছে। কারণ ছবি মানুষটি আর নেই। ছবিগুলে এখন শুধুই স্মৃতি। বন্ধু, পরিবার সহকর্মী আর স্বজনদের কাঁদিয়ে চির নিদ্রায় আবুল কালাম। 

রোববার (২ অক্টোবর) হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে শ্বাসকষ্ট, ফুসফুসে পানি আর কিডনির কিরিটিনিন বেড়েছে তার। 

দ্রুত তার ডায়ালাইসিস করানো হয়। রাত তিনটার দিকে তার অবস্থা আবারও খারাপ হলে, সব চেষ্টাকে ব্যর্থ করে সোমবার ভোরে তিনি মারা যান।

গেল সপ্তাহে বন্ধুদের সাথে কক্সবাজার বেড়াতে গিয়ে সাগরে তলিয়ে যান তিনি। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধারের পর কক্সবাজারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। 

পরদিনই তিনি ঢাকায় ফিরে আসেন। চিকিৎসক জানান, সাগরে ডুবে যাবার সময় তার ফুসফুসে নোনা পানি ঢুকতে পারে। এর থেকেই হতে পারে কিডনি জটিলতা। 

সকাল সাড়ে নটায় আবুল কামালের মরদেহ আনা হয় বারিধারায় তার প্রিয় কর্মস্থল একাত্তরের কেন্দ্রীয় কার্যালয়ে। নেমে আসে শোকের ছায়া। সকাল দশটায় হয় প্রথম জানাজা। 

একাত্তর টেলিভিশনের শুরু থেকেই সংবাদের চিত্র সম্পাদনায় নিয়োজিত ছিলেন আবুল কালাম। তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। তাকে মুগদা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।



একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর