মেট্রোরেল স্টেশনে যা করতে হবে, যা করা যাবে না

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ০১:০৬ পিএম

যেহেতু মেট্রোলের একটি আধুনিক গণপরিবহন ব্যবস্থা, সেহেতু বেশ কিছু বেধে দেয়া নিয়ম মেনেই মেট্রোরেল ব্যবহার করতে হবে। এসব নিয়ম অমান্য করলেই শাস্তির বিধান আছে স্টেশনের ভেতরে সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে, এমআরটি পাস (দীর্ঘমেয়াদী টিকেট) থাকলেও স্টেশনের দোতলায় প্রবেশ ও বহির্গমন গেট টপকানোর চেষ্টা করা যাবে না।

মেট্রোরেল স্টেশনের লিফটে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দিতে হবে। প্রয়োজনে তাদের সহায়তা দিতে হবে। স্টেশন ব্যবহারে সাহায্য করতে হবে।

স্টেশনের চলন্ত সিঁড়িতে বাঁ দিক ঘেঁষে দাঁড়াতে হবে। গন্তব্যস্থান সম্পর্কে ধারণা পেতে মেট্রোরেল ম্যাপ দেখতে হবে। কোথায় আছেন ও কোথায় যাবেন সেটি নিশ্চিত হতে হবে।

দৃষ্টিহীনদের যাতায়াতের জন্য হলুদ রঙের ট্যাকটাইল পথ ছেড়ে দাঁড়াতে হবে। স্টেশন এলাকায় কোন খানেই ধূমপান করা যাবে না। পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরের ওপর দিয়ে মাথা বাড়িয়ে মেট্রোরেল দেখার চেষ্টা করা যাবে না। নির্দিষ্ট করে দেয়া রেখা অতিক্রম করে দাঁড়ানো যাবে না। কোন যাত্রীর পাশে দাঁড়ানো যাবে না।

বিনা টিকেটে মেট্রো রেলে ভ্রমণ করা যাবে না। তা করলে বা ভাড়া এড়ানোর জন্য কোনো কৌশল অবলম্বন করলে নির্ধারিত ভাড়ার ১০ গুণ পর্যন্ত অর্থদণ্ড হবে।

ট্রেনে চড়ার সময় আগে নামতে দিন, পরে উঠুন। প্ল্যাটফর্ম ও মেট্রোরেল কোচের মাঝের ফাঁক থেকে সতর্ক থাকতে হবে।

নিরাপত্তার স্বার্থে প্ল্যাটফর্মে হলুদ দাগের বাইরে দাঁড়াতে হবে। ওঠা-নামার সময় হুড়োহুড়ি বা ধাক্কাধাক্কি করা যাবে না।

মেট্রোরেলে ওঠা-নামার সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। মেট্রোরেলের দরজায় কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য নির্ধারিত স্থান ছেড়ে দিতে হবে। কোচের দরজায় হেলান দিয়ে দাঁড়ানো যাবে না। ভারসাম্য রক্ষায় ঝুলন্ত হাতল ব্যবহার করতে হবে।

মোবাইল ফোনের স্পিকার অন করে রাখা যাবে না। নিচু স্বরে কথা বলতে হবে। একাধিক সিট দখল করে বসা যাবে না। সহযাত্রীদের অস্বস্তি বা অসুবিধা তৈরি করা যাবে না।

আরও পড়ুন: মেট্রোরেলে যেসব অপরাধে জেল-জরিমানা

ড্রাইভিং ক্যাবের দরজা খোলা যাবে না। মালামাল নিজ দায়িত্বে রাখতে হবে। দুই কোচের মাঝখানের চলাচলের পথে দাঁড়ানো যাবে না।

নিরাপত্তা কর্মীদেরকে দায়িত্ব পালনে সহযোগিতা করতে হবে। এমআরটি পাস সঙ্গে রাখতে হবে। মেট্রোরেলে পানাহার করা যাবে না।

ট্রেনের ভেতরের নির্দেশিকা চিহ্ন ও ডিসপ্লে দেখতে হবে। যাত্রার গুরুত্বপূর্ণ তথ্য থাকবে সেখানে ঘোষণা শুনতে হবে। নির্ধারিত স্থান ব্যতীত থুথু বা পানের পিক ফেলা যাবে না।

কোন ধরনের পোষা প্রাণী বহন করা যাবে না। মেট্রোরেল এলাকায় পোস্টার, ব্যানার, দেয়াল লিখন ইত্যাদি নিষিদ্ধ।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর