এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। এসিআই লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ১১৬টি থ্রিএস (সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট রয়েছে।
১৯ থেকে ২১ অক্টোবর চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত হচ্ছে ‘৬ষ্ঠ চট্টগ্রাম মোটর ফেস্ট ২০২৩’, যেখানে দৃষ্টিনন্দন সব আয়োজন নিয়ে হাজির হয়েছে এসিআই মটরস-ইয়ামাহা। বাইক ডিসপ্লে এবং টাচ অ্যান্ড ফিল এক্সপেরিয়েন্স অ্যাক্টিভিটি এই দুইভাগে সাজানো হয়েছে ইয়ামাহার আয়োজন।
মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ইয়ামাহার সুপার স্পোর্টস বাইক আরওয়ানএম। ১০০০ সিসির এই বাইকটি ইয়ামাহার সুপার স্পোর্টস বাইক, যা বাইক রেসের বিখ্যাত আসর মটোজিপি রেসিং ট্র্যাকে দাপিয়ে বেড়ায়। যেটি একবার দেখার জন্য বাইকপ্রেমীদের মাঝে ছিল আলাদা উত্তেজনা।
এছাড়াও, বাংলাদেশে ইয়ামাহার এযাবতকালের সবচেয়ে জনপ্রিয় মোটরবাইক মডেল ইয়ামাহা আর১৫ সিরিজের সদ্য বাজারে আসা ১৫৫সিসির আর১৫এম ও আর১৫ ভার্সন ৪.০ এর দুটি নতুন বাইকের প্রতি দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত।
ফেস্টে আরও আছে এফজেড-এস, এমটি১৫ ভার্সন ২.০, এফজেডএস ভার্সন ৩.০ ডিলাক্স ও স্যালুটোর মতো জনপ্রিয় বাইকগুলো।
বাইকের টাচ অ্যান্ড ফিল এক্সপেরিয়েন্স দিতে ইয়ামাহার আয়োজনে ছিল টেস্ট রাইড ও স্ট্যান্ট শোর মতো আকর্ষণীয় অ্যাক্টিভিটি, যা আয়োজনে বাড়তি মাত্রা যোগ করে।
মোটর ফেস্টে এসিআই মটরস ও ইয়ামাহার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
