মিরপুরে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ৩০ জুলাই ২০২১, ০৯:২০ এএম

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার একটি ভবনে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে বিল্লাল হোসেন (২৭) নামের ওই ব্যক্তি ভবনটিতে চুরি করতে গিয়েছিলেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মিরপুর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত বিল্লালের বাড়ি বরিশাল আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠী গ্রামে। স্ত্রী, পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন ছিল সে। বিভিন্ন এলাকায় তিনি চুরি করতো বলে অভিযোগ রয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান স্থানীয়দের বরাতে একাত্তরকে জানায়, ওই ব্যক্তি পশ্চিম শেওড়াপাড়া ৩৩৩/১ নম্বর ৬তলা বাড়িতে পানির পাইপ বেয়ে উপরে উঠে চুরি করার জন্য। চারতলায় চুরি করা শেষে পাঁচ তলায় জানালা দিয়ে লাঠির সাহায্যে রুমের ভিতর থেকে মোবাইল বের করার চেষ্টা করছিল। তখন বাসার লোকজন টের পেলে সেখান থেকে পালাতে গিয়ে নিচে পড়ে যায় বিল্লাল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সকালে তার লাশ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, নিহতের পরিবার তার মাদকাসক্ত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আগেও তার নামে রূপনগর থানায় হেরোইনের মামলা রয়েছে বলে নিশ্চিত করেন।

আরও পড়ুন: মতিঝিলে হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক আলী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকারের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর