করোনায় কমলো নতুন রোগীর সংখ্যা, একদিনে মৃত্যু ১১৪

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১০:৪৪ পিএম

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার নিম্নমুখী গতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১৪ জনের। একইসময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন চার হাজার ৯৬৬ জন।

এনিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৬২৭ জন। একইভাবে দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন। 

বুধবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এদিন অ্যান্টিজেনসহ মোট ৩৩ হাজার ৬৪০টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৭৬। অদ্যবধি শানাক্তের হার ১৬ দশমিক ৮৮। 

আরও পড়ুন: জেলা পরিষদের চেক জালিয়াতি: সাংবাদিক আটক

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন সাত হাজার ৮০৮ জন এবং এখন পর্যন্ত ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ৬২ জন পুরুষ এবং ৫২ জন নারী। এপর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৭০৮ জন এবং নারী ৮ হাজার ৯১৯ জন। 

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৯২ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১৫ জন এবং বাসায় মারা গেছেন সাত জন। 

মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৩৪ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৯, রাজশাহীতে ১৩, খুলনায় ১৩, বরিশালে চার , সিলেটে ৯, রংপুরে ছয় ও ময়মনসিংহে ছয় জন রয়েছেন। 

আরও পড়ুন: ভরা মৌসুমেও সাগরে মিলছে না রূপালি ইলিশ

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন, ৮১ থেকে ৯০ বছরের তিন, ৭১ থেকে ৮০ বছরের ২৫, ৬১ থেকে ৭০ বছরের ৪০, ৫১ থেকে ৬০ বছরের ২৬, ৪১ থেকে ৫০ বছরের ১১, ৩১ থেকে ৪০ বছরের পাঁচ, ২১ থেকে ৩০ বছরের দুইজন রয়েছেন।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। 


একাত্তর/আরএইচ

রাজধানীর কল্যাণপুরে অবস্থিত বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে (বিএসওএইচ) দুই দিনব্যাপী বিশেষ ‘কম্বাইন্ড ফ্রি স্কোলিওসিস সার্জারি প্রোগ্রাম’ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ স্কোলিওসিস...
২০১৫ সাল থেকে মোবাইল রিপেয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছে GSM Repair। দীর্ঘদিনের অভিজ্ঞতার মাধ্যমে প্রতিষ্ঠানটি মোবাইল রিপেয়ার সার্ভিসে দক্ষতা, কাস্টমার আস্থা এবং মানসম্মত সার্ভিসকে সর্বোচ্চ...
রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনে অংশ নিয়ে এক লাখ টাকা উপহার জিতেছেন মুন্সিগঞ্জ শহরের ব্ল্যাক ওয়ান শপের স্বত্বাধিকারী মো. রাজন। 
ইউরোপীয় রিটেইল খাতের অন্যতম শীর্ষ বৈশ্বিক প্রতিষ্ঠান এলপিপি বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের প্রতি তাদের সুদৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে দেশের তৈরি পোশাক শিল্পের প্রবৃদ্ধিতে...
বেসরকারি বিলের দিনে সরকারি বিল উত্থাপন করে সাধারণ সংসদ সদস্যদের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে—এমন অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
ক্রিজের একপ্রান্তে ভারতীয় বোলারদের অলআউট আক্রমণ, আর অন্যপ্রান্তে তরুণ ব্যাটার সোনাল দিনুশার অবিশ্বাস্য ও মহাকাব্যিক লড়াই। এই লড়াইয়ের ওপর ভর করেই ভারতকে শেষ দিনে জয়বঞ্চিত করে দ্বিতীয় টেস্টটি ড্র...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর