এপেক্স ফুটওয়্যার সেলস কনফারেন্স ২০২৫

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পিএম

রাজধানী ঢাকার আশুলিয়ার সামাজিক কনভেনশন সেন্টারে আয়োজিত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সারাদিনব্যাপী এই সম্মেলনে দেশের সব অঞ্চল থেকে অংশগ্রহণ করেন ১,৫০০-এরও বেশি এপেক্স পরিবার সদস্য। যা দেশের ব্যবসায়িক অঙ্গনে প্রতিষ্ঠানটির উন্নয়ন ও ঐক্যের এক নতুন অধ্যায়ের প্রতিফলন ঘটায়।

কনফারেন্সটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীকে গভীর শ্রদ্ধা ও স্মৃতিচারণের মাধ্যমে শুরু হয়। সৈয়দ মঞ্জুর এলাহী ছিলেন দেশের চামড়া ও জুতা শিল্পে ফুটওয়্যার উদ্ভাবনের এক অনন্য অগ্রদূত। তাঁর দর্শন ও প্রতিশ্রুতি আজও এপেক্স পরিবারকে অনুপ্রাণিত করে চলেছে। ১২ মার্চ ২০২৫ তাঁর প্রয়াণের স্মৃতিচারণ অনুষ্ঠানে সবাই শ্রদ্ধাভরে তাঁর অবদান স্মরণ করেন।

নতুন নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে বোর্ড অব ডিরেক্টরসের সর্বসম্মতিক্রমে নির্বাচিত চেয়ারম্যান গোলাম মাইনউদ্দিন ২৩ এপ্রিল ২০২৫ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে এ বছরের কনফারেন্সে নতুন উদ্যম, অঙ্গীকার ও কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে।

কনফারেন্সে সেলস টার্গেট অর্জনকারী সেলস অ্যাসোসিয়েটদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়, যা কর্মীদের উৎসাহ ও অর্জনের অনুভূতিকে আরও দ্বিগুণ করে তোলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির লিডারশিপ টিম, যার মধ্যে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, সিইও ফিরোজ মোহাম্মদ এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলীপ কাজুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘অর্জনেই বিজয়’, যা এপেক্স পরিবারে একতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়কে আরও শক্তিশালী করে। কর্মীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, পারফরম্যান্স অ্যাওয়ার্ডস ও র‍্যাফেল ড্র আয়োজনের মাধ্যমে আনন্দঘন মুহূর্ত ও পুরস্কারের সুযোগ সৃষ্টি করা হয়।

প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে চামড়াজাত পণ্য ও বিশ্বমানের জুতা তৈরির ঐতিহ্য ধরে রেখে এপেক্স ফুটওয়্যার লিমিটেড গুণমান, উদ্ভাবন ও টিম স্পিরিটকে আরও জোরদার করতে ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

আরবিএস
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর