তারিকের ‘অ্যাকশন’ বিতর্ক উড়িয়ে দিলেন সালমান আগা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম

কলম্বোয় রোববার অনুষ্ঠেয় ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ টি-টোয়েন্টি বিশ্বকাপ লড়াইয়ের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পাকিস্তানি স্পিনার উসমান তারিক। গত কয়েক সপ্তাহ ধরেই এই ডানহাতি স্পিনারের অদ্ভুত বোলিং অ্যাকশন নিয়ে ক্রিকেট বিশ্বে ব্যাপক শোরগোল চলছে।

বল ছাড়ার ঠিক আগ মুহূর্তে তাঁর শরীরী ভঙ্গিমায় একটি অস্বাভাবিক ‘বিরতি’ বা পজ এবং রাউন্ড-আর্ম ডেলিভারি অনেক সমালোচক ও ভক্তের মনে এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে যাবতীয় বিতর্ক সত্ত্বেও আইসিসি দুইবার তাঁর অ্যাকশন পরীক্ষা করে একে বৈধ ঘোষণা করেছে।

এই বিতর্ক যেন আসন্ন ধ্রুপদী লড়াইয়ে উত্তেজনার এক নতুন মাত্রা যোগ করেছে; বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শক, সবার নজর এখন এটিই যে, শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে তারিকের এই বিচিত্র শৈলী কতটা কার্যকর হয়।

ছবি:সংগৃহীত
ভারতকে উসমান তারিকের বিষয়ে সতর্ক থাকার এবং সাবধানে খেলার পরামর্শ দিচ্ছেন অনেকেই। এর কারণ হিসেবে উঠে আসছে নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাসের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক লড়াইয়ের প্রসঙ্গ। এরাসমাসও রাউন্ড-আর্ম অ্যাকশনে বল করে ভারতের বিপক্ষে চারটি উইকেট নেন। তবে এরাসমাসের অ্যাকশনে কোনো ‘বিরতি’ ছিল না, যা তারিককে আরও বেশি রহস্যময় করে তুলেছে।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তান অধিনায়ক সালমান আগা উসমান তারিকের পাশে দাঁড়িয়েছেন এবং তাঁর অ্যাকশন নিয়ে বাইরের সব সমালোচনা উড়িয়ে দিয়েছেন। সংবাদ সম্মেলনে আগা সোজা জানিয়ে দেন, আইসিসি যেহেতু তাঁর অ্যাকশনকে ছাড়পত্র দিয়েছে, তাই বাইরের কথায় তারা কান দিচ্ছেন না।

পাকিস্তান অধিনায়ক বলেন, উসমানের অ্যাকশন দুইবার বৈধ প্রমাণিত হয়েছে। বাইরের লোকে কী বলল তাতে আমাদের কিছু যায় আসে না। কলম্বোর উইকেট সাধারণত মন্থর প্রকৃতির হয়, যা তারিকের মতো স্পিনারদের জন্য সহায়ক হতে পারে। স্পিন-বান্ধব এই কন্ডিশনে তারিক ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া অন্যতম প্রধান শক্তি হয়ে উঠতে পারেন।

আগা তারিককে দলের এক গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে অভিহিত করলেও তাঁর অ্যাকশন নিয়ে তৈরি হওয়া বাড়তি উন্মাদনাকে গুরুত্ব দিতে রাজি নন। তিনি বলেন, আমাদের কাছে প্রতিটি খেলোয়াড়ই সমান। মিডিয়া উসমান তারিককে অনেক বড় করে দেখাচ্ছেন। সে ভালো বোলিং করছে এবং সে আমাদের ট্রাম্প কার্ড।


অন্যদিকে, পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজমের সাম্প্রতিক ফর্ম এবং মন্থর স্ট্রাইক রেট নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও অধিনায়ক আগা সেটিকে পাত্তা দিচ্ছেন না। তিনি জোর দিয়ে বলেন যে, দল তাদের নিজস্ব পরিকল্পনাতেই অটুট থাকবে এবং বড় ম্যাচের আগে ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তন আনা হবে না।

আগা বলেন, বাবরকে নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই। সে রান পাচ্ছে এবং আশা করি রোববারও রান করে আমাদের সাহায্য করবে। আমরা ব্যাটিং পজিশন নিয়ে খুব বেশি নাড়াচাড়া করতে চাই না।

এআরএস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর