ইউরোর সেমিতে মুখোমুখি স্পেন-ফ্রান্স

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১১:৪৫ এএম

ইউরো সেমিফাইনালে বিগ ম্যাচ। রাত একটায় মুখোমুখি হবে স্পেন আর ফ্রান্স। বড় ম্যাচে কী হারতে পারে স্পেন? কাদের একক নৈপুণ্যে বদলে যেতে পারে সব সমীকরণ।

একেতো সেমিফাইনাল, তার ওপরে প্রতিপক্ষের নাম স্পেন, এমন ম্যাচে শুধু দক্ষতা আর শক্তিমত্তার হিসেব যথেষ্ট নয়; প্রয়োজন ঈশ্বরের আশীর্বাদ। একই সাথে সফল ও অনিন্দ্য সুন্দর যে ব্র্যান্ডের ফুটবল খেলছে স্পেন সত্যিই দুশ্চিন্তার কারণ ফ্রান্সের। অবশ্য অনেকখানি স্বস্তি দিচ্ছে কার্ড নিষেধাজ্ঞা আর চোট সমস্যা।

সেন্টার ব্যাক লেরমন্ড, রাইট ব্যাক দানি কারভাহাল, স্ট্রাইকার আলভারো মোরাতা থাকবে না সাসপেনশনে। অন্যদিকে জার্মানির বিপক্ষে ম্যাচে ঘড়ির কাটা পাঁচ মিনিট পেরোতেই ইনজুরিতে মাঠ ছেড়েছেন, স্প্যানিশ মিডফিল্ডের অন্যতম প্রাণ পেদ্রি। আগেরবার টেকনিক্যালি গুরুত্বপূর্ণ মাঝ মাঠের প্লেয়ারের সেই শূন্যতার ফায়দা নিতে পারেনি জার্মানি, তবে এবার অ্যাডভান্টেজ নেয়ার যথেষ্ট সম্ভাবনা আছে ফ্রান্সের।

জার্মানি ম্যাচে মিডফিল্ডে পেদ্রির বদলি নেমে একটা গোল করিয়েছিলেন, জার্মান কন্ডিশনে অভ্যস্ত, বুন্ডেস লিগায় লাইপজিগে খেলা দানি ওলমো। তবে স্ট্রাইকার মোরাতার না থাকার কারণে, এবার ওলমোকে খেলানো অনভ্যস্ত পজিশনে। আর মিডফিল্ডে পেদ্রির পজিশনে মিকেল মেরিনো।

সহজ কথায় ট্যাকটিকাল অ্যানালাইসিসের দৃষ্টিভঙ্গিতে দুর্দান্ত ফুটবল খেলা স্পেনের বি টিমটা খেলছে সেমিফাইনাল। এখনো ওপেন প্লে থেকে একটাও গোল করতে না পারা, নিজেদের সেরাটা খেলতে না পারা ফ্রান্স থাকবে কিছুটা হলেও আপারহ্যান্ডে।

লড়াইটা যতোটা ফ্রান্স-স্পেনের; ততোটা কিলিয়ান এমবাপে আর লামিলে ইয়ামালের। রাইট উইং থেকে ১৬ বছর বয়সী ইয়ামাল কিংবা লেফট উইং থেকে ২৫ বছরে কিলিয়ান এমবাপে, এ দু’জনের যে কেউ ওলট পালট করে দিতে পারে ফরম্যাশন-ট্যাকটিকস-ম্যাচ চলাকালীন মোমেন্টামের হিসেব নিকেশ।

তবে অভিজ্ঞতার কারণে এমবাপেকে রাখতে হবে এগিয়ে, যদিও তার ফর্ম নেই নিজের সেরাটায়, যার বড় কারণ নাকের ইনজুরি। মুখোশ পরে খেলাটা নাকি সৃষ্টি করছে সমস্যা। অবশ্য মাঝখানে বেশ কিছু দিনের বিরতির পর সেমিফাইনাল, দেখতে পাবার কথা সব সমস্যা কাটিয়ে সেরা হয়ে ওঠা এমবাপে।

একাত্তর/আরএ
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনকে বিশ্বমুকুট এনে দেওয়া মহানায়ক ফেরান তোরেসকে এবার ছিনিয়ে নিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বার্সেলোনা থেকে ২৬ বছর বয়সী এই...
স্পেনের বিশ্বজয়ের আনন্দ উদযাপন এবং মাঠের জমকালো সব আয়োজন পুরোপুরি স্তিমিত হওয়ার আগেই আবারও স্প্যানিশ ফুটবলে ডামাডোল বাজিয়ে হাজির লা লিগা। নিউ জার্সিতে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বমুকুট ধরে রাখার রেশ...
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর