অবসরে যাওয়া ডাক পিয়নরা এখন ‘নগদ’ উদ্যোক্তা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৭ পিএম

অবসরে যাওয়ার পর কী করবেন, এমন ভাবনায় ছিলেন সব ডাক পিয়ন। অবশেষে তাদের জন্য বন্ধু হয়ে পাশে দাঁড়ালো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

অবসরপ্রাপ্ত ডাক পিয়নদের উদ্যোক্তা হবার স্বপ্ন দেখাচ্ছে এই সংস্থা। উদ্যোক্তা হতে আবেদন করতে হবে পোস্ট অফিসের মাধ্যমে। সেবাও দিতে হবে নিজ এলাকার কোন ডাকঘরে।

নাজিম উদ্দিন আহমেদ। ১৯৮৭ সালের ২ ফেব্রুয়ারিতে ডাক পিয়নের চাকরি দিয়ে শুরু হয় তার কর্মজীবন। ৩৩ বছরের চাকরী জীবনে দুবার পেয়েছেন সেরা কর্মচারির পুরষ্কার।

অবসরে গেছেন ২০২০ সালে। তবে অবসরে গেলেও বাসায় তার ভালো লাগে না। সময় কাটাতে আসেন পুরনো কর্মস্থল জিপিওতে।

নাজিম আহমেদ জানালেন, উদ্যোক্তা বানাতে ‘নগদ’ থেকে যোগাযোগ করেছে তার সঙ্গে। এ নিয়ে ভীষণ উদ্দীপনা কাজ করছে তার মধ্যে। আশায় আছেন আবারো কাজে ফেরার।

নাজিম উদ্দীনের মতোই ডাক বিভাগ থেকে যারা অবসরে গেছেন, তাদের উদ্যোক্তা বানাতে পাশে এসে দাঁড়িয়েছে দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। 

নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, এমন উদ্যোগে অবসরপ্রাপ্তডাক পিয়ন যেমন বাড়তি আয়ের সুযোগ হবে, তেমনি মানুষের দিনবদলে ভূমিকা রাখবে নগদেরসেবা।

তিনি জানান, অবসরে যাওয়া ডাক পিয়নদের বাড়তি আয়ের সুযোগ দেয়ার পাশাপাশি দেশের সাধারণ মানুষের জন্য তারা নিশ্চিত করতে পারবেন ‘নগদ’এর সাশ্রয়ী সব সেবা।

এই কার্যক্রমের আওতায় ‘নগদ’ শহরের পাশাপাশি গ্রামগঞ্জে অবস্থানরত অবসরে যাওয়া ডাক পিয়নদেরও সব ধরনের সহায়তা প্রদান করবে।

এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারও। বলেছেন, এতে অবসরে গিয়েও অর্থনীতিতে অবদান রাখতে পারবেন ডাক পিয়নরা।

মন্ত্রী বলেন, ডাক বিভাগের নেটওয়ার্কটি একক সংস্থা হিসেবে সরকারের সবচেয়ে বড় ও বিস্তৃত নেটওয়ার্ক। দশ সহস্রাধিক লোক এখানে কাজ করে।

এই মানব সম্পদকে কেন্দ্র করে ‘নগদ’ জনগণের জন্য ডিজিটাল সেবায় আরও মনোযোগ দিবে। এমনকি অবসরপ্রাপ্তরা ভালো সময় কাটানো এবং বাড়তি আয়ের সুযোগও পাবে।

বর্তমানে ‘নগদ’ এর উদ্যোক্তা সংখ্যা দুই লাখ ৪২ হাজার। সারাদেশে ৯হাজার ৮৮৬টি ডাকঘরে কাজ করছেন প্রায় সমান সংখ্যক ডাক পিয়ন।


একাত্তর/টিএ

মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ তাদের আয়ের অংশ হিসেবে বাংলাদেশ ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৪৭০ টাকা রেভিনিউ দিয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত সময়ের অর্জিত আয়ের ভাগ হিসেবে...
দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ বিক্রির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যে পদক্ষেপ শুরু করেছে, সেটি সম্পূর্ণ স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর