কানাডার কাছে নিজ্জার হত্যার তথ্য চাইল ভারত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৬ পিএম

কানাডা সরকারের কাছে খালিস্তান আন্দোলনের নেতা হারদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের 'সুনির্দিষ্ট' তথ্য থাকলে, তা ভারতকে দিতে বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লি বিষয়টি খতিয়ে দেখবে বলে জানান তিনি।

স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার আগে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

জয়শঙ্কর বলেন, কানাডাকে জানানো হয়েছে, এমন বিচারবহির্ভূত হত্যা ভারতের নীতিতে নেই। 

তিনি আরও বলেন, কানাডার কাছে নির্দিষ্ট তথ্য বা প্রাসঙ্গিক কিছু থাকলে সেটিও দিল্লিকে জানাতে বলা হয়েছে। তাহলে ঘটনাটি খোলামেলাভাবে খতিয়ে দেখবে নয়াদিল্লি। 

কানাডায় জঙ্গি নেতারা সংগঠিত অপরাধ করছে অভিযোগ করে তিনি বলেন, অথচ গণতন্ত্রের দোহাই দিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন না তারা। এমনকি ভারত এ বিষয়ে যথেষ্ট তথ্যও দিয়েছে তাদের।

শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জার। ইমেজ- হিন্দুস্তান টাইমস।

এর আগে চলতি বছরের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে একটি শিখ মন্দিরের বাইরে অজ্ঞাত মুখোশধারীদের গুলিতে নিহত হন ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা হরদীপ সিং নিজ্জার। এ হত্যাকাণ্ডের জন্য ভারতকে দায়ি করেছে কানাডা।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন, কানাডার গোয়েন্দারা নিজ্জার হত্যাকাণ্ডের সাথে ভারতের সংশ্লিষ্টতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে। 

এর পরপরই কানাডা থেকে ভারতের গোয়েন্দা বাহিনী রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’ এর প্রধানকে বহিষ্কার করা হয়। একই অভিযোগে চলতি মাসে ভারতের সাথে পূর্ব ঘোষিত একটি ‘বাণিজ্য মিশন’ স্থগিতের ঘোষণা দেয় কানাডা। 

পাল্টা পদক্ষেপ হিসেবে কানাডার এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কারের পাশাপাশি তাকে পাঁচ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়। এমনকি কানাডার নাগরিকদের ভিসা দেয়া স্থগিত করেছে নয়াদিল্লি।

আরবিএস  
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর