এমপি আনার খুনের লোমহর্ষক বর্ণনা দিলো কসাই জিহাদ

আপডেট : ২৪ মে ২০২৪, ০৭:১৮ পিএম

শ্বাসরোধ করে খুন করে চপার দিয়ে দেহ টুকরো। শরীর থেকে ছাড়ানো হয়, চামড়া। আলাদা করা হয় হাড় মাংস। পরে দেহাংশ ফেলা হয় পোলেরহাট আর ভাঙরে। সেসব দেহাংশের খোঁজে চলছে তল্লাশি অভিযান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার খুনে চাঞ্চল্যকর এখন পশ্চিমবঙ্গের সিআইডির হাতে।
 
আনোয়ারুল আজীমকে খুন করার পরে যে ‘কসাই’ তার দেহ টুকরো করেছিলো বলে অভিযোগ, তাকেও গ্রেপ্তার করেছে লালবাজার সিআইডি। শুক্রবার বারাসত আদালতে তোলা হয়েছে তাকে। নেয়া হয়েছে ১২ দিনের রিমান্ডে। এর আগে বৃহস্পতিবার কসাই জিহাদকে আটক করে একটানা জেরা করা হয়।

এদিন রাতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার জিহাদকে নিয়ে কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড়-পোলেরহাট এলাকার ব্যাপক তল্লাশি করে সিআইডি। মোট ছয়টি গাড়িতে পুলিশ ফোর্স নিয়ে তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন সিআইডির কর্মকর্তারাও। তবে মরদেহের কোনো অংশ খুঁজে পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নিউ টাউনের ফ্ল্যাটে ডাকা হয়েছিলো এমপি আনারকে। সেখানেই তাঁকে খুন করে দেহ টুকরো টুকরো করে ফেলা হয় এই কসাই জিহাদের সাহায্যে। প্রমাণ লোপাট করতে কুচি কুচি করে দেহ কেটে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়া হয়েছিল। 

শুধু তাই নয়, প্রমাণ লোপাটের জন্য শরীর থেকে তুলে ফেলা হয়েছিল চামড়াও। হাড় আলাদা করে টুকরো টুকরো করে ফেলা হয় দেহ। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেছে, আখতারুজ্জামানের শাহীনের নির্দেশে সে সহ চারজন মিলে এমপি আনারকে ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করে।

এরপর তারপর ওই ফ্ল্যাটের মধ্যেই পুরো শরীর থেকে সব মাংস আলাদা করে জিহাদ কিমা করে, তারপর তা কিছু পলিথিনে রেখে দেয়। হাড়গুলোকেও ছোট ছোট টুকরো করে প্যাকেট করা হয়। পরে সেসব প্যাকেট ফ্ল্যাট থেকে বের করে বিভিন্ন গাড়ি ব্যবহার করে কলকাতা ও আশপাশের এলাকায় ফেলে দেয়া হয়।

বৃহস্পতিবার ভোরে সিআইডি ও পুলিশ আটক করে জিহাদসহ ট্যাক্সি ক্যাব চালককে। তারা জানায়, দক্ষিণ চব্বিশ পরগনার পোলেরহাট থানার কৃষ্ণমাটি এলাকার একটি খালে মরদেহের কিছু অংশ ফেলা হয়েছে। মরদেহ কিমা এবং হাড়গুলো ছোট ছোট টুকরো করায় সব অংশ উদ্ধার একেবারেই অসম্ভব।

কলকাতার পুলিশ জানিয়েছে, এমপি আনার খুনে গ্রেফতার সিয়ামই কসাই জিহাদ। তার প্রকৃত নাম জিহাদ হাওলাদার। তিনি পেশায় কসাই। বিভ্রান্তিতে ফেলার জন্য নিজের নাম সিয়াম বলা শুরু করে জিহাদ। ২৪ বছরের জিহাদের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলায়। কয়েক বছর ধরে মুম্বাইতে থাকতো জিহাদ।

দুই মাস আগে কসাই জিহাদকে মুম্বাই থেকে কলকাতায় নিয়ে আসেন আখতারুজ্জামান শাহীন । এমপি আনার হত্যার ঘটনাস্থল সঞ্জীবা গার্ডেনের আলোচিত ওই ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এই শাহীনই এমপি আনারের কিলিং মিশিনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে জিহাত মুম্বাই চলে যায়। সেখানে অবৈধভাবে বসবাস করে। মুম্বাইয়ে একটি মাংসের দোকানে কসাইয়ের কাজ করতো জিহাদ। শাহীন কলকাতায় যাওয়ার দুই মাস আগেই জিহাদকে ডেকে আনা হয়। জিহাদ জানিয়েছে, শাহীনের নির্দেশেই এমপি আনারকে খুন করা হয়।

এআর
টাইমলাইন: আনোয়ারুল আজিম আনার
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।
ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার প্রথম চার্জশিট বারাসাত আদালতে জমা দিয়েছে কলকাতার সিআইডি পুলিশ। 
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম ও সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ডরিন জানিয়েছেন, কলকাতায় ডিএনএ টেস্ট করাতে যাওয়ার আগে এই হুমকি এলো।
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেপ্তার দুই অভিযুক্ত কসাই জিহাদ হাওলাদার ও সিয়াম হোসেনের জামিন নাকচ করে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের (জেল হেফাজত) নির্দেশ দিয়েছে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর