এমপি আনার হত্যা তদন্তে ‘কঠোর’ পদক্ষেপ

আপডেট : ০২ জুন ২০২৪, ০৭:৪০ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের তদন্ত করতে কলকাতা থেকে এখন নেপালের উদ্দেশে রওনা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। শনিবার (১ জুন) সকালে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) একজনসহ মোট চার সদস্যের একটি দল নেপালের উদ্দেশে রওনা দেয়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এটা প্রথম কেস, যেখানে বাংলাদেশ সংশ্লিষ্ট সবকয়টি দেশকে যুক্ত করে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার উদ্যোগ দেখা যাচ্ছে।

শনিবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ গেটে সাংবাদিকদের বলেন, ‘সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছেন বলে শুনেছি। এছাড়া হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর অন্য আসামিরাও নেপালে যাওয়া সম্ভাবনা আছে। সবদিক বিবেচনা করে আমরা সেখানে যাচ্ছি।’

মোহাম্মদ হারুন অর রশীদ জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অনেকেই নেপালের কাঠমান্ডুতে অবস্থান করছেন, সেটি নিয়েই তদন্ত করতে যাচ্ছে তার দল। ইন্টারপোলকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে, কাঠমান্ডু পুলিশের সঙ্গেও তথ্য আদানপ্রদান চলছে।

এমপি আজীমের হত্যার খবর ছড়িয়ে পড়ার পরে কলকাতা পুলিশের সঙ্গে নিয়েমিত যোগাযোগের মাধ্যমে একদিনের মাথায় আটক করা হয় বেশ কয়েকজন সন্দেহভাজনকে। বেরিয়ে আসে কলকাতায় যে বাসায় ছিলেন আজীম সেই বাসিার সিটিটিভি ফুটেজ। ভিনদেশে েএরকম একটি ঘটনার পরপরই বাংলাদেশের গোয়েন্দা সংস্থাদের সঙ্গে তাদের পারস্পারিক তথ্য আদানপ্রদানের এই অগ্রগতি আগামীতে অপরাধ দমনে কাজে লাগবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে কলকাতায় গিয়ে কী করলো বাংলাদেশের পুলিশ সে প্রশ্নের জবাবে ডিবি প্রধান হারুন অর রশীদ বলেছেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল কলকাতা পুলিশ বিশেষ করে সিআইডিকে সহযোগিতা করা। এছাড়া কলকাতায় জাহিদ নামে যে আসামি রয়েছে তার দেওয়া তথ্যের সঙ্গে বাংলাদেশে গ্রেপ্তার হওয়া মূল ঘাতকের দেওয়া তথ্য মিলিয়ে নেওয়া। এক্ষেত্রে আমি মনে করি, আমরা যে কাজে কলকাতায় এসেছিলাম তা পুরোপুরি সফল।’

তিনি বলেন, ‘সিয়াম নামের এক আসামি কাঠমান্ডুতে রয়েছে। আরেক আসামি রয়েছে আমেরিকাতে।  কলকাতার অনেক পুলিশ সদস্যদের সঙ্গে আমাদের কথা হয়েছে। কলকাতার কমিশনার, আইবি ও সিআইডি প্রধানের সঙ্গে আমাদের কথা হয়েছে। বিশেষ করে মামলাটি যেহেতু সিআইডি তদন্ত করছে এজন্য সিআইডির সঙ্গে আমাদের একাধিবার বিষয়ে কথা হয়েছে।’

এদিকে কলকাতা থেকে ফেরত আসার পরপরই সিয়ামের নেপালে আটকের খবর পাওয়া যায়। ডিবি সূত্র জানায়, সিয়ামকে দেশে ফেরাতে কাজ শুরু হয়েছে। সিয়াম এমপি আনার হত্যার প্রধান মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনের অন্যতম সহযোগী হিসেবে কাজ করতো। শাহীন নেপাল হয়ে আমেরিকায় পালিয়েছে বলে তথ্য রয়েছে ডিবির কাছে। এসব বিষয়ে খোঁজ নিতেই নেপাল যাচ্ছে দলটি।

এর আগে, গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। পরে তার খোঁজ পাওয়া না গেলে ১৮ মে ভারতে একটি নিখোঁজ ডায়েরি করেন এমপি আনারের পরিচিত ও ভারতের বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। এরপর এমপি আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। কলকাতার একটি ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয়েছে বলে গত বুধবার জানায় ভারতীয় পুলিশ। তারপর থেকে বেরিয়ে আসছে নানা তথ্য।

 

এআরএস/জো
টাইমলাইন: আনোয়ারুল আজিম আনার
০২ জুন ২০২৪, ১৯:৪০
এমপি আনার হত্যা তদন্তে ‘কঠোর’ পদক্ষেপ
‘ভাতের হোটেল’ খ্যাত সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ, তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে আলাদা তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউল করিম মল্লিক।
ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার প্রথম চার্জশিট বারাসাত আদালতে জমা দিয়েছে কলকাতার সিআইডি পুলিশ। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর