আনার হত্যায় আওয়ামী লীগ নেতা মিন্টু আটক 

আপডেট : ১১ জুন ২০২৪, ০৭:১৮ পিএম

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সাইদুল করিম মিন্টুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রাজধানীর ধানমন্ডি থেকে মঙ্গলবার মিন্টুকে আটক করা হয়েছে বলে ডিবি সূত্র জানিয়েছে। মিন্টু ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র। 

আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পরই স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাকে নিয়ে আকার ইঙ্গিতে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমদ ওরফে গ্যাস বাবুকে গ্রেপ্তার করা হয়। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনারের আসন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ)-এ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন মিন্টু।

এদিন সকালেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চোরাচালানে জড়িত ছিলেন- এমন কথা কখনোই বলা হয়নি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এমপির এলাকাটি সন্ত্রাস প্রবণ। তাই হত্যার মোটিভ উদঘাটনে তদন্ত চলছে। আমরা কখনো বলিনি যে, চোরাচালান ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তিনি খুন হয়েছেন।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা জানতে চান, সংসদ সদস্যের মেয়ে সন্দেহভাজনদের নাম বলেছেন, তাদের মধ্যে কারা আছেন? 

জবাবে আসাদুজ্জামান কামাল বলেন, যখন তদন্ত চলে তখন আমাদের মন্ত্রী, আইজিপি কিংবা তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে তদন্ত না করে কোনো কিছু বলা সম্ভব না। আমরা মনে করি তদন্ত শেষ হলে এগুলো নিয়ে কথা বলবো।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের কয়েকঘণ্টা পরই এক দশক ধরে জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাইদুল করিম মিন্টুকে আটকের খবর সামনে এলো। 

তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নির্মমভাবে খুনের ঘটনার রহস্য ডালপালা মেলছে।

হুন্ডি ও চোরাচালানের অর্থের ভাগাভাগিতে আনার খুন হয়েছেন- বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হলেও জেলা আওয়ামী লীগের নেতা গ্যাস বাবু গ্রেপ্তারের পর এই হত্যাকাণ্ড রাজনৈতিক কিনা তা নিয়ে জল্পনা চলছে।

এরি মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার সাংবাদিকদের বলেন, আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষ হলে অনেকেই গ্রেপ্তার হতে পারেন।

গত ১২ মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে কলকাতায় যাওয়ার পরেরদিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

এরপর ২২ মে সকালের দিকে তার খুনের খবর প্রকাশ্যে আসে। পুলিশ বলছে, কলকাতার উপকণ্ঠে নিউটাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেনসের একটি ফ্ল্যাটে আনারকে খুন করা হয়।

খুনের আলামত মুছে ফেলতে দেহ কেটে টুকরো টুকরো করে ফেলা হয়। এরপর সুটকেস ও পলিথিনে ভরে ফেলে দেওয়া হয় বিভিন্ন জায়গায়।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্যকে হত্যার পর মরদেহ ফেলার কাজে অংশ নেয়া মুম্বাই থেকে ভাড়া করে আনা কসাই জিহাদকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। আরেক অভিযুক্ত নেপালে গ্রেপ্তার সিয়াম হোসেনকেও হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশ। 

আর ঢাকায় ডিবির হাতে গ্রেপ্তার হন হত্যাকাণ্ডের মূল সংঘটক চরমপন্থি নেতা আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি ওরফে তানভীর ভূঁইয়া তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

এদিকে গ্রেপ্তার হওয়া ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে হেফাজতে নিয়ে গোয়েন্দা পুলিশ।

আরবি
টাইমলাইন: আনোয়ারুল আজিম আনার
১১ জুন ২০২৪, ১৯:০১
আনার হত্যায় আওয়ামী লীগ নেতা মিন্টু আটক 
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এ রায়ে ন্যায়-সুবিচার নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলন দমনে হত্যা, সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও...
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পলাতক সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর