মুখোমুখি হতে যাচ্ছে কসাই জিহাদ ও সিয়াম

আপডেট : ১১ জুন ২০২৪, ১০:০৪ এএম

যতো দিন যাচ্ছে, ততোই খুলতে শুরু করেছে কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা রহস্যের জট। মরদেহ লাপাত্তা থেকে শুরু করে নানা নাটকীয়তার পর উদ্ধার হয়েছে টুকরো করা মাংস ও হাড়গোড়। যদিও এই আলামতগুলো যে এমপি আনারের তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে কলকাতার গোয়েন্দারা ইতিমধ্যে নিশ্চিত হয়েছেন, কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের সেফটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরোগুলো মানুষের। এখন শুধু বাকি ডিএনএ টেস্ট।

এমপি আনার হত্যা মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে হত্যা ও লাশ কেটে টুকরো করা কসাই জিহাদকে। তার স্বীকারোক্তি অনুযায়ী মুম্বাই থেকে তাকে ভাড়া করে আনা হয়েছিল।

অপরদিকে এ হত্যার সন্দেহভাজন হিসেবে নেপাল থেকে গ্রেপ্তার করা হয়েছে সিয়াম হোসেনকে। এই সিয়ামকে নিয়ে কলকাতা সিআইডির অভিযানে হাড়গোড় উদ্ধার করা হয়। তার ভাষ্য মতে, ওই হাড়গুলো এমপি আনারের। যদিও ডিএনএ টেস্টের আগে তা নিশ্চিত হতে পারেনি সিআইডি।

ভাঙড়ের সাতুলিয়া এলাকায় বাগজোলা খালে তল্লাশির সময় সিআইডি জানায়, জিহাদ যেসব জায়গার টুকরো করা লাশের অংশ ফেলার কথা বলছিলো, সিয়াম বলছে ভিন্ন কথা। নতুন যেসব জায়গার কথা সিয়াম বলছে, সেখানে আপাতত তল্লাশি হচ্ছে। তার তথ্য অনুযায়ী মিলছে নানা আলামত।

এদিকে মঙ্গলবার কসাই জিহাদ হাওলাদারকে ভারতে বেআইনিভাবে প্রবেশের মামলায় হেফাজতে নিয়েছে সিআইডি। এর আগে সোমবার বিধান নগর আদালত থেকে জিহাদকে রিমান্ডে নেওয়া হয়। 

সূত্র বলছেন, এমপি আনার হত্যার নানা যোগসূত্র মেলাতে এখন সিআইডি সিয়াম ও জিহাদকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায়। কেননা এখনও আনার হত্যায় ব্যবহৃত অস্ত্র এবং তার বাকি জিনিসপত্রের খোঁজ মেলেনি। 

আনার হত্যায় সবশেষ ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করে ডিএমপির ডিবি পুলিশের একটি দল। ইতিমধ্যে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

একাত্তর/এসি
টাইমলাইন: আনোয়ারুল আজিম আনার
১১ জুন ২০২৪, ১০:০৪
মুখোমুখি হতে যাচ্ছে কসাই জিহাদ ও সিয়াম
সরকার আইনিভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধ পরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. মো. আসাদুজ্জামান।
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।
ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার প্রথম চার্জশিট বারাসাত আদালতে জমা দিয়েছে কলকাতার সিআইডি পুলিশ। 
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম ও সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ডরিন জানিয়েছেন, কলকাতায় ডিএনএ টেস্ট করাতে যাওয়ার আগে এই হুমকি এলো।
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
একটি দুর্ঘটনা শুধু কয়েকটি প্রাণই কেড়ে নেয় না, বদলে দেয় অসংখ্য মানুষের জীবন। রেখে যায় এমন কিছু ক্ষত, যা হৃদয়ের গভীরে রয়ে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর