মোদীর শপথ কেন আট তারিখে, বৈদিক জ্যোতিষ কী বলছে?

আপডেট : ০৬ জুন ২০২৪, ০১:১৪ পিএম

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। আগামী শনিবার অর্থাৎ আট জুন অনুষ্ঠিত হবে তার শপথ। এরপরই তিনি ছুঁয়ে ফেলবেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড। 

কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদী তার শপথ নেয়ার তারিখ কেন আট জুন ঠিক করলেন? এ নিয়ে ইতোমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে। আট সংখ্যা নিয়ে বৈদিক জ্যোতিষে কী বলা হয়েছে? আটের পেছনে কোনো মাহাত্ম্য রয়েছে কি? 

জ্যোতিষীরা মনে করছেন, আট নম্বরটি মোদীর জন্য শুভ সংখ্যা। আর এ কারণেই আবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার তারিখের জন্য এই সংখ্যাটি বেছে নিয়েছেন তিনি। 

সংখ্যাতত্ববিদ রাহুল সিং ইন্ডিয়া টুডেকে বলেছেন, আট সংখ্যার আলাদা মাহাত্ম্য রয়েছে। এই সংখ্যা শনি গ্রহকে বোঝায়। তাছাড়া আট নম্বরটি হল ন্যায়ের প্রতীক। 

তিনি বলেন, আট সংখ্যা হলো আধ্যাত্মিক অনুশীলনের পাঁচ পন্থার অন্যতম রাজযোগের প্রতীক। যাদের জীবনে শনির প্রভাব বেশি থাকে, তাদের সাফল্য পেতে দেরি হয়। কিন্তু এই প্রভাব কাটাতে পারলেই প্রচুর সাফল্য পাওয়া যায়, সব শত্রুরা পরাজিত হয়। 

তাহলে এই কারণেই কি নরেন্দ্র মোদী তার যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আট তারিখে নেন? 

ইন্ডিয়া টুডে লিখেছে, মোদী নেতৃত্বাধীন প্রথম সরকারের আমলে নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আট নভেম্বর রাত আটটায়। আবার তিনি 'ডিজিটাল ইন্ডিয়া' কর্মসূচি শুরু করেছিলেন ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর। 

এখানে ২৬-কে ভাঙলে দুই আর ছয় সংখ্যা পাওয়া যায়, যার যোগফল আট। আবার ২০১৫-কে ভেঙে যোগ করলেও আট হয়। নরেন্দ্র মোদীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর। এখানেও এক আর সাতয়ের যোগফল আট। 

জ্যোতিষী শৈলেন্দ্র পান্ডে ইন্ডিয়া টুডেকে বলেন, ভারতে আট সংখ্যাটার আলাদা তাৎপর্য রয়েছে। প্রজাতন্ত্র দিবস ২৬ জানুয়ারি, অর্থাৎ দুই আর ছয়য়ের যোগফল আট।  আর ২০২৪ সালকে ভেঙে যোগ করলেও দাঁড়ায় আট সংখ্যা। 

সংখ্যাতত্ববিদ রাহুল সিং মনে করেন, এসব কারণেই হয়তো আট সংখ্যাটি প্রধানমন্ত্রীর পছন্দের। শপথও গ্রহণ করছেন আট জুন। এতেই বোঝা যায়, আট নম্বরের প্রতি তাঁর দুর্বলতা।

আট সংখ্যাটি যারা পছন্দ করেন তারা কঠোর পরিশ্রমী হন বলেও মনে করেন এই সংখ্যাতত্ববিদ। 

আরবি
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার তরুণ শিক্ষার্থীর সংসদ ভবন অভিমুখে পদযাত্রা, কাঁদানে গ্যাস, টিয়ারশেল ও লাঠিচার্জে আহত শতাধিক বিক্ষোভকারী—বিজেপি সরকারের জন্য গত কয়েক...
তীব্র ছাত্র বিক্ষোভ এবং দেশটির সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই ভারতের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের বিচার তরান্বিত...
ভারতের দক্ষিণাঞ্চীয় রাজ্য তামিলনাড়ুর রাজনীতির নতুন ‘থালাপাতি’ হিসেবে শপথ নিলেন বিজয়। বর্ণাঢ্য এই আয়োজনে উৎসবের আমেজ থাকলেও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এক অদ্ভুত শূন্যতা। বিজয়ের...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর